কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

কৃষি সময় ডেস্কঃ দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ওপরের দিকে থাকা ঢাকা আজ শীর্ষ ১৫-এর বাইরে রয়েছে।

শনিবার (১ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এতথ্য জানা গেছে।


আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। এ সময় রাজধানীর বায়ুমানের স্কোর ছিল ৮৬, যা ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ের মধ্যে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমানের স্কোর ১৮৮।

এই স্কোর কিনশাসার বাসিন্দাদের জন্য ‘অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ১৭৩। এই শহরের বাতাসে দূষণ কিছুটা কম থাকলেও বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৪৯। চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। যার বায়ুমান স্কোর ১৪৯।

এ ছাড়া তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। যার বায়ুমান স্কোর ১৩৭।
 
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। 

এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে ও অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

1

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

2

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

3

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

4

৪৮ হাজার কেজি সার জব্দ

5

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

6

বোরো মৌসুমে জ্বালানিতে টান

7

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

8

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

9

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

10

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

11

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

12

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

13

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

14

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

15

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

16

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

17

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

18

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

19

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

20