কৃষি সময়
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

জয়পুরহাট সংবাদদাতাঃ 
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী-উলিপুর মাঠের তিনটি গভীর নলকূপে প্রায় ৫ মাস ধওে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে এসব নলকূপের আওতায়  প্রায় ৫শ’বিঘা জমিতে ধান চাষাবাদ চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা নলকূপগুলো সচল করতে পল্লী বিদ্যুৎ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। 

জানা যায়,প্রায় ৫ মাস আগে এসব নলকূপ বিদ্যুতিক শর্ট শার্কিটে পুড়ে যায়। তারপর থেকে এগুলো বন্ধ রয়েছে। নলকূপ মালিকরা ফসল বাঁচাতে বার বার পল্লী বিদ্যুৎ এবং বএমডিএ কাছে ঘুরছেন। কিন্তু কোন কাজ হচ্ছে না। 
কৃষকদের অভিযোগ, এক দপ্তর তাদেরকে অন্য দপ্তরে যেতে বলেন। কোনো দপ্তরই সংযোগ সচল করার কোনো উদ্যোগ নেয়নি। তবে বিএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র দুই দিন আগেই বিষয়টি জেনেছেন তারা। এদিকে পল্লী বিদ্যুৎ অফিস বলছে, কৃষকরা একটি দায়সারা অভিযোগ করে চলে যান। পরবর্তীতে আর যোগাযোগ না করায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমে বৃষ্টির ওপর ধানের আবাদ অনেকটা নির্ভরশীল। তবে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় মাঠে সেচের প্রয়োজন দেখা দিয়েছে। ওই মাঠের প্রায় ৫০০ বিঘা জমিতে সেচের প্রধান উৎস তিনটি গভীর নলকূপ। কিন্তু নলকূপ মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পুনঃস্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 

বুধবার সরেজমিনে দেখা গেছে, মাঠের অনেক জমির মাটি শুকিয়ে ফেটে গেছে। কোথাও ধানের গোছা শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। সেচের জন্য স্থাপিত গভীর নলকূপগুলো বন্ধ পড়ে আছে। ফলে বৃষ্টির অপেক্ষায় থাকা কৃষকদের অনেকেই এখন ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন।

ওই মাঠে এবার চার বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন কৃষক আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, সেচ দিতে না পারায় জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ধানও শুকিয়ে যাচ্ছে। শেষ সময়ে এসে সেচের ব্যবস্থা না হলে আমার পুরো বিনিয়োগই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষক সেকেন্দার আলী বলেন, ধানের জমিতে এখন পানি খুব প্রয়োজন। নলকূপ বন্ধ থাকায় আমরা সময়মতো সেচ দিতে পারছি না। কয়েক দিন এভাবে চললে ধানের ফলন মারাত্মকভাবে কমে যাবে।

গভীর নলকূপ মালিক আনোয়ার হোসেন বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ইরি (বোরো) মৌসুমের শেষ দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি খুঁটিতে আগুন লাগে। ওই লাইন থেকেই তাঁর দুটি এবং পাশের আরেকটি স্কিমের গভীর নলকূপে বিদ্যুৎ সরবরাহ করা হতো। আগুন লাগার পর তিনটি নলকূপের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গত জুন মাসে পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। একাধিকবার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বরেন্দ্র অফিসে যেতে বলা হয়। আবার বরেন্দ্র অফিসে গেলে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়। দুই দপ্তরের মধ্যে এভাবে ঘুরতে ঘুরতেই প্রায় পাঁচ মাস কেটে গেছে বলে অভিযোগ তার।’ 

তিনি বলেন, ‘এখন আমন ধানের সেচের সময়। প্রায় ৫০০ বিঘা জমি এই তিনটি নলকূপের ওপর নির্ভরশীল। সময়মতো পানি না পাওয়ায় কৃষকেরা বিপদে পড়েছেন।’ 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আজই জানতে পেরেছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে। আমরা সরেজমিনে মাঠ পরিদর্শন করব। আশা করছি দ্রুত সমস্যাটির সমাধান হবে।’

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুর রহমান সরকার বলেন,ইরি মৌসুমের শেষের দিকে তারা একটি দায়সারা অভিযোগ দিয়ে চলে যান। পরবর্তীতে তারা আমার সঙ্গে যোগাযোগ করেননি। সম্প্রতি আবার অফিসে আসায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। জয়পুরহাট থেকে একটি কাঠের খুঁটির ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সংযোগ চালু করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

1

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

2

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

3

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

4

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

5

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

6

সবজির গ্রাম মীরের বাড়ি

7

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

8

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

9

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

10

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

11

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

12

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

13

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

14

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

15

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

16

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

17

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

18

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

19

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

20