কৃষি সময়
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

কৃষি সময় ডেস্কঃ কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মূল টার্গেট কৃষিপণ্য রপ্তানি করা। আমরা চাই, আমাদের আগামী দিনের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষিপণ্য। সৃষ্টিকর্তা আমাদের এমন একটি দেশ দিয়েছেন, যেখানে বারোমাস ফসল উৎপাদন হয়। পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে।

মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন ও একটি কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশেই সার পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ (অ্যাবল্যাবল) রয়েছে। বর্তমানে দেশে সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুদও রয়েছে। তবে একটি মহল সার সংকটের গুজব ছড়াচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যারা ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে, সরকার তাদের ওপর কঠোর নজরদারি রাখছে।

পরিদর্শন শেষে তিনি কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় অংশ নেন। সভায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, নাটা ও বিএসআরআই-এর মহাপরিচালকসহ প্রবীণ কৃষি বিজ্ঞানী এবং বারি-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

1

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

2

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

3

সাভারে নৌকা বিক্রির ধুম

4

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

5

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

6

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

7

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

8

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

9

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

12

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

13

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

14

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

হরিণের মাংস সহ আটক এক

17

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

18

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20