কৃষি সময়
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

হবিগঞ্জ সংবাদদাতাঃ 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একই জমিতে ধান,মাছ এবং নানা ধরনের ফল চাষাবাদ করা হচ্ছে। এতে একই জমি ব্যবহার করে বছরজুড়ে বাড়তি আয় করছেন সচ্ছলতা এনেছেন চাষীরা। 

চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত। তার মধ্যেই একের পর এক পুকুর। পাড়ে রয়েছে সারি সারি আম, কলা ও পেঁপেগাছ। কোথাও ফল, কোথাও সবজি। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরের এ দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়। একসময় যে জমি থেকে সামান্য ফসল পাওয়া যেত, সেই জমিই এখন মাছ ও ফল-সবজি চাষে বড় আয়ের উৎস হয়ে উঠেছে।

উপজেলার শিবপাশা হাওরে এখন অনেক চাষী এভাবে চাষাবাদ করছেন। স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির হিসাব অনুযায়ী, ইউনিয়নে একই ধরনের খামার রয়েছে ৫৫টি। এসব খামারে বছরে প্রায় আড়াই হাজার টন মাছ উৎপাদন হয়। গড়ে প্রতি কেজি ৩২০ টাকা দরে যার বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা।

শিবপাশা হাওরে ২০১৪ সালে উৎপাদন বাড়ানোর আশায় পাঁচটি পুকুর খনন করেন খালেদ চৌধুরী। লাভের মুখ দেখতে সময় লাগে প্রায় দুই বছর। এরপর ধীরে ধীরে বাড়াতে থাকেন খামারের পরিধি। এখান তার ১৪০ বিঘা জমিতে রয়েছে ১৪টি পুকুর। এসব পুকুরে বছরে প্রায় ৯৪ টন মাছ উৎপাদন করে প্রায় ৩ কোটি টাকায় বিক্রি করেন তিনি। মাছ উৎপাদনে খরচ হয় প্রায় ২ কোটি টাকা। এর বাইরে পুকুরপাড়ের গাছপালা থেকে বছরে আরও প্রায় ১০ লাখ টাকার আয় হয়। তার খামারে ১৫ জন শ্রমিক কাজ করেন। খামারের মাছ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। মাছ চাষের আয়েই শহরে বাড়ি করেছেন।

মাছ উৎপাদনের এই গতি শুধু শিবপাশার অর্থনীতিতেই প্রভাব ফেলছে না; যোগ হচ্ছে জেলার মোট উৎপাদনেও। গত অর্থবছরে হবিগঞ্জে মাছ উৎপাদন হয়েছে ৬২ হাজার ৬০০ টন। এর আগের তিন অর্থবছরে উৎপাদন ছিল যথাক্রমে ৫৮ হাজার ৫০০, ৫৫ হাজার ৩০০ ও ৫২ হাজার ২০০ টন। তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে জেলার খামারগুলোয়।
কৃ/স/জয়

ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরীন জানান, মুলাডুলি উপজেলার সবচেয়ে বড় মৎস্য আড়ত। এখানে মাছ বিক্রির সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় চাষিদের পরিবহন খরচ কমেছে। সহজে উৎপাদিত মাছ বিক্রি করতে পারায় নতুন করে অনেকে মৎস্য চাষে আগ্রহী হচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

1

মজা সুপারির বাজারে ধস

2

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

5

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

6

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

7

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

8

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

9

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

10

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

11

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

12

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

13

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

14

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

15

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

16

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

17

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

18

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

19

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

20