কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বলদা খাল এখন ময়লার ড্রেন

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি পৌর শহরের ‘বলদা খাল’এখন দখল দুষনে বিপন্ন। চার কিলোমিটার খালটি এখন ময়লা আর্বজনার স্তুপে পরিণত হয়েছে। ফলে পানি নিষ্কাসন একমাত্র পথ বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে চরম নাগরিক দুর্ভোগ।

জানা যায়, এক সময় গামতী নদীর নছরুদ্দী থেকে উৎপত্তি হয়ে এই খালটি দৌলদ্দী, মাইজপাড়া, সহাপাড়া হয়ে দাউদকান্দি পৌরবাজারের মডেল থানা ও ভূমি অফিসের সামনে পুকুরের সাথে মিলিত হয়েছিলো। প্রায় চার কিলোমিটার খালটি দিয়ে নৌকাবোঝাই মালামাল নিয়ে বাজারে আসতেন দাউদকান্দি দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের ক্রেতা-বিক্রেতারা। তবে বর্তমান চিত্র এখন উল্টো। এখানে যে বড় একটি খাল ছিলো তা এখানে দাঁড়িয়ে বোঝার উপায় নেই। খালটি ভরে গেছে লতা-পাতায়। কোথাও সংকুচিত কোথাও ময়লার স্তূপ পড়ে আছে। 
পৌর বাজারের লাইফ লাইন খ্যাত এই খালের যে পথে নৌকা চলতো সেই পথটি এখন ময়লার ড্রেনের মতো হয়ে গেছে। দীর্ঘ বছরে দখল, দূষণ আর ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে খালটি। একটু ভারী বর্ষণ হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ময়লা-আবর্জনা থেকে বের হচ্ছে দুর্গন্ধ। ছড়াচ্ছে রোগজীবাণু। বাড়ছে পোকামাকড় ও মাশা-মাছির উপদ্রুপ। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা।

একমাত্র পানি নিষ্কাশনের খাল ‘বলদা খাল’। গোমতী নদীর সঙ্গে সংযুক্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি দিয়ে পণ্য পরিবহন হতো দাউদকান্দি পৌর বাজারে। নৌকা নিয়ে বাজারে আসতেন ক্রেতা-বিক্রেতারা। এটার স্বচ্ছ পানি ব্যবহার এমনকি গোসলও করতেন খালপাড়ের বাসিন্দারা। বন্যা বা ভারী বর্ষণ হলেও দ্রুত খালটি দিয়ে পানি নিষ্কাশন হওয়ার ফলে পৌর বাজারটি থাকতো নিরাপদ।

বাজারের ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন বলেন, ‘বলদা খালটি আমাদের পৌর বাজারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বর্তমানে দখলে-দূষণে ভরাট। 

স্থানীয় আরেক বাসিন্দা রানা সরকার জানান, খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। একসময়ে উপকারী খালটি এখন স্থানীয়দের জন্য দুর্ভোগের কারণ। এটি পুনঃখননের দাবি জানাই।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

1

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

2

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

3

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

4

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

5

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষো

6

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

7

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

8

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

9

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

10

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

11

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

12

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

13

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

14

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

17

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

18

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

19

ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কাণ্ডারী হতে চলছে : মৎস্য ও

20