কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী এখন দেশের প্রধান মিঠা পানির মাছ উৎপাদনকারী অঞ্চল। এখানকার উৎপাদিত মাছ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ২৫ জেলায়। শুধু দেশ নয়। প্রতিবেশি দেশ ভারতেও এখানকার প্রত্রিয়াজাত করা মাছ রপ্তানী করা হচ্ছে। 

মৎস্য বিভাগের তথ্য সুত্রে জানা যায়,রাজশাহী বিভাগের আটটি জেলার মোট ৪ লাখ ৪৯ হাজার ৬৫৩টি পুকুরে মাছ চাষাবাদ করা হচ্ছে। বছরে প্রায় ৫ লাখ টনের অধিক মাছ উৎপাদন হয় এখান থেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ বিভাগ থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন মাছ সরবরাহ করা হচ্ছে। এ চাষাবাদের সাথে জড়িত প্রায় ১ লাখ ৬৫ হাজার মানুষ। এর মাধ্যমে প্রায় ৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যা এখানকার গ্রামীণ অর্থনীতিকে করেছে শক্তিশালী ও গতিশীল। 

রাজশাহী বিভাগে কার্প জাতীয় মিঠা পানির মাছ উৎপাদনে নাটোর ও নওগাঁ জেলা শীর্ষে রয়েছে। প্রতিদিন এ অঞ্চল থেকে পাঁচ শতাধিক ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ ব্যবস্থায় মাছ সরবরাহ করা হয়। কেবল জেলার পবা উপজেলার পারিলা গ্রাম থেকেই প্রতিদিন অন্তত ৫০ ট্রাক মিঠা পানির মাছ রাজধানী ও অন্যান্য শহরে যায়। সন্ধার পর থেকে উত্তরাঞ্চল,ঢাকা সহ বিভিন্ন মহাসড়কে দেখা মেলে এখানকার মাছ বাহী ট্রাকের সারি। 

বিশেষ প্রক্রিয়ায় ট্রাকে অঙ্েিজনযুক্ত পানিতে জীবন্ত মাছ সরবরাহের কারণে বাজারে রাজশাহীর মাছের চাহিদা সবচেয়ে বেশি। রাজশাহী থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়। ফসল এবং অন্যান্য কৃষি পণ্য থেকে কৃষকরা আশানুরূপ লাভ না পাওয়ায় তারা বাণিজ্যিকভাবে পুকুর খননের দিকে ঝুঁকছেন।  

পবা থানার পারিলা গ্রামের মাছ ব্যবসার সঙ্গে জড়িত মোশাররফ হোসেন দীর্ঘ ১৪ বছর ধরে বিশেষ জলীয় পদ্ধতিতে ঢাকায় জীবন্ত মাছ পাঠাচ্ছেন। প্রায় ২২ বিঘা জমিতে তার মাছের পুকুর রয়েছে। তিনি বলেন, একসময় আমাদের ব্যবসা শুধু রাজশাহীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরে ভালো ব্যবসার আশায় আমরা ট্রাকে করে ঢাকা ও অন্যান্য জেলায় জীবন্ত মাছ নিয়ে যাওয়া শুরু করি। এই পদ্ধতিতে আমরা ভালো দাম পাচ্ছি। একটি ট্রাকে করে ১ হাজার ২০০ কেজি মাছ ঢাকার নিউ মার্কেটে নিয়ে যাওয়া সম্ভব এবং তা প্রায় ৩ লাখ টাকায় বিক্রি করা যায়।

মৎস্য কর্মকর্তাদের তথ্যমতে, রাজশাহীতে আগে মিশ্র পদ্ধতিতে (রুইয়ের পাশাপাশি কাতলা, সিলভার কার্প এবং দেশীয় ছোট মাছ) মাছ চাষ করা হতো, তবে এখন তা পুরো বিভাগজুড়ে ছড়িয়ে পড়েছে। এছাড়া পাবদা, শিং, কই ও মাগুরের মতো স্থানীয় প্রজাতির বাণিজ্যিক চাষের পরিধিও বৃদ্ধি পেয়েছে। রাজশাহী থেকে নিয়মিত ভারতে পাবদা মাছ রপ্তানি হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেজুরের বিচি থেকে কফি তৈরি

1

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

2

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

3

৫দিন বৃষ্টিপাতের আভাস

4

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

5

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

6

ভারতের ডিমের রাজধানী

7

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

8

পাখির গ্রাম কিশোরনগর

9

দুধ থেকে চিজ তৈরি করে হবির সাফল্য

10

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

11

গাছ লাগানোই যার নেশা

12

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

13

সোনামসজিদ দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

14

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

15

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

16

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

17

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

18

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

19

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

20