কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

নেত্রকোণা প্রতিনিধিঃনেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে  বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে নদীবেষ্টিত ও নিম্নাঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলিজমি, মাছের ঘের ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

জানা যায়, পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রাম গ্রাম দ্রুত তলিয়ে যায়। হঠাৎ এম পানি বৃদ্ধিতে লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আমন ধানের বীজতলা, সবজিখেত, পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। বিভিন্ন কাঁচা ও আধাপাকা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ে বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামীণ যোগাযোগ।
 
খারনৈ ইউনিয়নের বাসিন্দারা জানান, পাহাড়ি ঢল তাদের জন্য নতুন নয়, প্রায় প্রতি বছরই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে এবার পানি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাওয়ায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢ়ুকে পড়ায় গবাদিপশু ও গৃহস্থালি জিনিসপত্র নিরাপদ স্থানে সরাতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেবেন। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

1

বজ্রপাত রোধে তালবীজ বপন

2

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

3

নিজ জেলায় ফিরছেন উপসহকারি কৃষি কর্মকর্তারা

4

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

5

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

6

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

7

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

8

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

9

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

10

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

11

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

12

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

13

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

14

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

15

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

16

তিন বিভাগে বন্যার শঙ্কা

17

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

18

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

19

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

20