কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদ এখন ময়লার ভাগাড়। একসময় জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছের সমৃদ্ধ নদীটি এখন পৌর বর্জ্যে ফেলার কারণে ভয়াবহ দূষণের মুখে পড়েছে। 

স্থানীয়রা জানান,প্রতিদিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে ট্রাকে করে গৃহস্থালী ও বাজারের বর্জ্য এনে ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিবর্দী এলাকায় কুমার নদীর তীরে ফেলা হচ্ছে। এসব বর্জ্যরে একাংশ সরাসরি নদীর পানিতে মিশে যাচ্ছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্গন্ধে আশপাশে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমন অবস্থায় স্থানীয়রা পড়েছেন চরম বিপাকে। 

পৌরসভার স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার কোনো ভাগাড় নেই। প্রথম দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বর্জ্য ফেলা হতো। পরে গোপীনাথপুর আটাডাঙ্গা বাওড়ে বর্জ্য অপসারণ করা হলেও বর্তমানে কুমার নদীর তীরেই বর্জ্য ফেলা হচ্ছে। যা পরিবেশে এবং বসতিদেও জন্য মারাত্নক সমস্যর সৃষ্টি করছে। 

স্থানীয় ব্যবসায়ী রকিবুল ইসলাম কনকের ভাষ্য, ঝড়ো হাওয়া উঠলে ময়লার স্তূপ থেকে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা উড়ে বাজারজুড়ে ছড়িয়ে পড়ে। আবার বৃষ্টির সময় পচা বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়ায়।

টেংরাখোলা বাজারের ব্যবসায়ী হাসান মোল্যা বললেন, বাজারের জবাই করা পশুর বর্জ্য, পচা ফল ও সবজির সঙ্গে অন্যান্য আবর্জনা মিশে অসহনীয় দুর্গন্ধ সৃষ্টি করছে। এতে ক্রেতাদের বাজারে আসার আগ্রহও কমে যাচ্ছে।

এ বিষয়ে মুকসুদপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানালেন, স্থায়ী ভাগাড় নির্মাণের জন্য খাস জমি নির্ধারণের প্রক্রিয়া চলছে। জমি নির্বাচন শেষ হলে দ্রুত ভাগাড় নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বড় আকারের ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

2

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

3

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

4

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

5

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

6

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

7

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

8

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

9

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

10

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

11

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

12

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

13

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

14

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

15

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

16

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

17

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

18

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

19

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

20