কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ 
চাপাইনবাবগঞ্জে কৃষক-কৃষাণীর পারস্পরিক জাতবিনিময়ের মাধ্যমে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে ১৭ জাতের দেশি কলার সংরক্ষণ ও সম্প্রসারণ হচ্ছে। নাচোল,তানোর,পবা উপজেলায় জলার ১৪টি গ্রামের ৯০১টি পরিবাওে তিন বছরের মাঠপর্যায়ের গবেষণায় উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক কলার জাত বিনিময়ের তথ্য পেয়েছেন ।

বারসিক ও গ্রিনকোয়ালিশনের উদ্যোগে আয়োজিত কৃষক নেতৃত্বে দেশি কলার জাতবৈচিত্র্য গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বৃহস্পতিবার পবার দর্শনপাড়া ইউনিয়নের নদীকান্দা গ্রামে এসব তথ্য তুলে ধরা হয়। বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ।

গবেষণায় চিনি চম্পা, বিচি, মানিক, জীন, সবরি, আনাচি, জেড, কাঠালী, আনাজি, মনোহর, সাগর, আচিন, লাল কলা বা অগ্নিশ্বর, অনুপম, এঁটে ও মদনাসহ ১৭টি স্থানীয় জাতের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আনাজি, আনাচি, বিচি, মানিক, সবরি ও চিনি চম্পার বিস্তার তুলনামূলক বেশি।

অনুষ্ঠানে কৃষকেরা জানান, পারস্পরিক চারা বিনিময়ের মাধ্যমে এক এলাকার হারিয়ে যেতে বসা কলার জাত অন্য এলাকায় ছড়িয়ে পড়ছে। এগ্রোইকোলজি লার্নিং সেন্টার ও মডেল শতবাড়ি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বারসিকের প্রোগ্রাম অফিসার অমৃত কুমার সরকার, মো. তৌহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম শহিদ, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিকসহ তিন উপজেলার ৬৫ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশি কলার জাতবৈচিত্র্যের সঙ্গে স্থানীয় কৃষিজ্ঞান, খাদ্যসংস্কৃতি ও কৃষিপ্রাণবৈচিত্র্য জড়িত। জলবায়ু পরিবর্তন ও খরাপ্রবণতার সময়ে স্থানীয় জাত সংরক্ষণ ভবিষ্যতের নিরাপদ ও জলবায়ু-সহনশীল কৃষির জন্য গুরুত্বপূর্ণ। এজন্য কৃষক-কৃষাণীর নেতৃত্বে জাতবিনিময় ব্যবস্থা শক্তিশালী ও স্থানীয় জাতের কমিউনিটি রেজিস্টার তৈরির আহ্বান জানান তারা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

1

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

2

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

3

সার নিয়ে হার্ডলাইনে সরকার

4

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

5

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

6

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

7

বিষ দিয়ে নার্সারির গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

8

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

9

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

10

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

11

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

12

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

13

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

14

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

15

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

16

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

17

সিরাজগঞ্জে এক জমিতে ৪ সবজির চাষ

18

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

19

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

20