কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় রঙিন মাছের খামার করে ব্যাপক সফলতা পেয়েছেন সাখাওয়াত মুন নামে এক প্রবাস ফেরত উদ্যোক্তা। এ চাষাবাদের মাধ্যমে তিনি নিজের ভাগ্য বদল করেছেন। 

জানা যায়,কাপাসিয়া উপজেলার সিংহস্রী গ্রামে ২০১৯ সালের শেষ দিকে মাত্র তিন জোড়া মাছ আর তিনটি ট্যাংক নিয়ে রঙিন মাছ চাষের যাত্রা শুরু করেন মামুন। ছোট্র সেই উদ্যোগ যে বড় হবে তা তিনি চিন্তাও করেননি। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাহারি মাছের ভিডিও দেখে আগ্রহ জন্মায়। শখ থেকেই শুরু। পরে নিজের ফেসবুক পেজ ‘গাপ্পি বিডি’ তে মাছের ছবি ও ভিডিও প্রকাশ করলে ক্রেতাদের আগ্রহ বাড়তে থাকে। ধীরে ধীরে শখই পরিণত হয় সফল উদ্যোক্তা হওয়ার গল্পে।

এখন মামুনের বাড়িতে তিন শতাংশ জমিজুড়ে সারি সারি শতাধিক ট্যাংকি স্থাপন করা হয়েছে। এসব ট্যাংকিতে  গাপ্পি, মলি, প্লাটি, সোর্ডটেইল, কইসহ প্রায় ২০ প্রজাতির রঙিন মাছের চাষ হচ্ছে। এসব উন্নত মানের নতুন জাতের মাছ বিদেশ থেকে সংগ্রহ করা হয়। প্রতিদিন প্রায় তিন ঘণ্টা সময় দিয়েই তিনি পুরো খামারের পরিচর্যা করেন। মাছের কিছু খাবার বিদেশ থেকে আনেন, আবার কিছু নিজেই প্রস্তুত করেন।

এই কাজে জড়িত হওয়া প্রসঙ্গে মামুন জানান, দীর্ঘদিন তিনি  মালয়েশিয়ার ছিলেন। দেশে ফিরে তিনি কিছু করার পরিকল্পনা করেন। এরপর ইউটিউবে বাহারি মাছের ভিডিও দেখে এ চাষাবাদে জড়িত হবার আগ্রহ তৈরি হয়। প্রথমে তিন জোড়া মাছ এনেছিলাম। তখন জানতাম না এগুলোর এত বড় বাজার আছে। ফেসবুক পেজে ছবি পোস্ট করার পর থেকেই ক্রেতারা যোগাযোগ করতে শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আমার উদ্যোগটি এখন দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। অনলাইন ও অফলাইনে নিয়মিত মাছ বিক্রি হচ্ছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জীবন্ত মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। বর্তমানে ৩০ থেকে ৩৫ জন নতুন উদ্যোক্তা তার কাছ থেকে মাছ সংগ্রহ করে নিজ নিজ এলাকায় খামার গড়ে তুলেছেন। এর মাধ্যমে ভাল টাকা আয় করছেন মামুন। 

আগামীতে  বিদেশে রপ্তানির উপযোগী উন্নত মানের মাছ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার। পাশাপাশি আরও নতুন উদ্যোক্তা তৈরি করে দেশের বাহারি মাছ শিল্পকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

1

দুম্বা পালনে রবিউলের সফলতা

2

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

3

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

4

মহিষ চড়াতে চাঁদা না দিলে লুট-নির্যাতন

5

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

9

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

10

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

11

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

12

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

13

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

14

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

15

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

16

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

17

৪০৩ বস্তা সার জব্দ

18

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

19

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

20