কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

মৌলভীবাজার প্রতিনিধিঃ খাল খনন প্রকল্পের অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। বৃষ্টির কারণে প্রকল্পের কাজ শেষ রা করায় ওই অর্থ সরকারি কোষঅগারে ফেরত দেয়া হয়েছে। এ ঘটনা মৌলভীবাজারের কুলাউড়ায়। 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় কুলাউড়া উপজেলার ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী ‘আন ফানাই’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। ৩ দশমিক ০৯ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

টানা বৃষ্টির কারণে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। প্রকল্পের মাত্র ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন হয়। এতে প্রায় ৩২ লাখ টাকা ব্যয় হয়। ফলে কাজ সম্পূর্ণ না হওয়ায় অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি আর্থিক বিধিমালা অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যবহৃত ছিল, সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

1

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

2

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

3

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

4

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

5

দেড় লাখ টন সার কিনবে সরকার

6

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

7

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

10

জেলেদের জালে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

11

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

12

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

13

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

14

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

15

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

16

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

17

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

18

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

19

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

20