কৃষি সময়
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-তে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হলো। প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর শুরু হয়। পরে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদ বিএডিসি’র কর্মকর্তা-কর্মচারীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএডিসি’র পক্ষে সংস্থার সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর বাংগালী জাতির ইতিহাসে গৌরবান্বিত একটি দিন। অনাচার, অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রণপণ সংগ্রাম করে বাংলাদেশ পেয়েছিল একটি নতুন পতাকা। শুরু হয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধ্যায়।  অর্জিত এই স্বাধীনতাকে যে কোন মূল্যে অটুট রাখতে হবে। স্বাধীনতার সুফল নিরবছিন্নভাবে সকল মানুষের কাছে পৌছে দেয়ার প্রাণপণ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

 

তারা বলেন, নতুন বাংলাদেশকে আরো এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী মনোভাব নিয়ে দেশের কল্যাণ ও উন্নয়ন বুকে ধারণ করে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে জুলুম, হয়রানি ও দূর্নীতির উর্ধ্বে থেকে কর্মক্ষেত্রে সততা ও ন্যয়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উদাত্ত আহবান জানানো হয়।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

1

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

2

৩ শ’বস্তা সার সহ আটক ১

3

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

4

মুন্সীগঞ্জে সবজি চারা বিক্রিতে ধস

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

7

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

8

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

9

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

10

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা

11

ত্রিশালে জমজমাট পলো উৎসব

12

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

13

চরাঞ্চলে ৫০০০ তালবীজ বিতরণ

14

গ্রামের বাজারে প্রতিদিন বেচাকেনা ৩০০ মণ করলা

15

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

16

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

17

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

18

২০০ কোটি টাকার কলা বিক্রির আশা

19

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

20