কৃষি সময়
প্রকাশ : Sep 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষ দিয়ে নার্সারির গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

কৃষি সময় ডেস্কঃ
চাঁদপুরে বিষ দিয়ে একটি নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ গাছের চারা বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাহের খলিশাডুলী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ নার্সারি মালিক এ বিষয়ে চাঁদপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 
স্থানীয় বাসিন্দারা জানান, জমির লিজ সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে গাছের মতো অবোলা প্রাণ ও সম্পদের ওপর এমন ক্ষতিকর কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

নার্সারির মালিক আল আমিন সুমন জানান, লিজ নেওয়া জমিতে তার বাবা নাছির মোল্লা দীর্ঘদিন ধরে এই নার্সারি পরিচালনা করে আসছিলেন। সেখানে লাখ লাখ টাকা মূল্যের দেশি-বিদেশি ফলজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা ছিল। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে চারাগুলো পুড়িয়ে নষ্ট করে দিয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, নার্সারির গাছ কেটে ও বিষ দিয়ে নষ্ট করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

1

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

2

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

3

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

4

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

5

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

6

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

7

২ উপজেলার কৃষকের স্বপ্ন পানির নিচে

8

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

9

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

10

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

11

সড়ক যেন ময়লার ভাগাড়

12

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

13

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

14

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

15

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

16

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

17

মরিচের চারায় সবুজ হচ্ছে যমুনার চর

18

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

19

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

20