কৃষি সময়
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

স্টাফ রিপোর্টারঃ মালয়েশিয়ায় বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। 

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহুদা ওসমানের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাৎকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ার বাজারে রপ্তানির সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া মাছ, মাংস, দুধসহ অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
সাক্ষাৎকালে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংসের সক্ষমতা বাড়াতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সুসম্পর্ক কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে”।

মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহুদা ওসমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

1

দুধ থেকে চিজ তৈরি করে হবির সাফল্য

2

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

3

এয়ার ফ্লো মেশিন বিতরণ

4

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

5

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

6

কৃষি খাতে স্থবিরতা

7

৪৮ হাজার কেজি সার জব্দ

8

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

9

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

10

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

11

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

12

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

15

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

16

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

17

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

18

সমন্বিত কৃষি খামারে সফল হুমায়ুন

19

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

20