কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

কৃষি সময় ডেস্কঃ সাতক্ষীরায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ শুরু হয়েছে।  
রোববার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।  প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোর-এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেলা উদ্বোধনের আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

3

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

4

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

5

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

6

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

7

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

8

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

9

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

10

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

11

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

12

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

13

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

14

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

15

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

16

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

17

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

18

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

19

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

20