কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

মৌলভীবাজার প্রতিনিধিঃ দেশীয় প্রজাতির সুস্বাদু রানী মাছ এখন বিলুপ্তির পথে। একসময় দেশের নদী, খাল, বিল, হাওর ও জলাভূমিতে অহরহ দেখা মিলত এ মাছের। জলবায়ুর পরিবর্তন, জলাশয় সংকোচন, দূষণ এবং নিষিদ্ধ জালে নির্বিচারে মাছ শিকারের কারণে একন এই মাছের বিলুপ্তি ঘটছে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জেলেদের সাথে কথা বলে জানা যায়, এইতো কয়েক বছর আগেও তারা নদী ও হাওরে জাল ফেলে  ঝাঁকে জাঁকে এ মাছ ধরতেন। সেই একই জলাশয়ে এখন সারাদিন জাল ফেলে অনেক সময় একটির মাছেরও দেখা মেলে না। স্থানীয় বাজারেও এ মাছ আর চোখে পড়ে না। মাঝে মধ্যে কোনো বাজারে অল্প পরিমাণে পাওয়া গেলেও চড়া দামের কারণে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়।

স্থানীয়রা বলছেন,গ্রামীণ জনপদের মানুষের কাছে মাছটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিল। বর্ষা মৌসুমে স্থানীয় বাজারে প্রচুর পরিমাণে এই মাছ বিক্রি হতো। কিন্তু প্রজনন মৌসুমে ছোট আকারের মাছ নির্বিচারে শিকার, অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং জলাশয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার কারণে রানী মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি নদী ও খালের নাব্যতা হ্রাস, জলাশয় ভরাট এবং কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারও এই প্রজাতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় মৎস্যজীবী মিলন রাজু বলেন,রানী মাছের মতো দেশীয় প্রজাতি হারিয়ে গেলে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হবে। তাই এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই মাছকে শুধু বইয়ের পাতায় বা ছবিতেই দেখতে পাবে।

বড়লেখা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজাল বলেন, রানী মাছ বিলুপ্তির অন্যতম প্রধান কারণ হলো নদী-নালা ও খাল-বিল সেচে ফেলে মাছ ধরা এবং নির্বিচারে ছোট মাছ নিধন। বিশেষ করে বিভিন্ন ধরনের ক্ষতিকর জালের মাধ্যমে পোনা ও ছোট আকারের মাছ ধরার প্রবণতা এই প্রজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের নিরাপদ আবাসস্থল বা অভয়াশ্রম গড়ে তুলতে পারলে ভবিষ্যতে রানী মাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

কৃ/স/জয়


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

1

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

2

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

3

পানির দামে গোলাপ বিক্রি

4

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

5

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

6

রাঙামাটিতে অস্তিত্ব সংকটে বন্যহাতি

7

পুরো গাছই এখন পাখির বাসা

8

পর্যটন শহরের প্রবেশদ্বারে ময়লার ভাগাড়

9

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

10

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

11

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

12

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

13

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

14

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

15

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

16

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

17

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

18

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

19

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

20