কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন


স্টাফ রিপোর্টারঃ কৃষি ডিপ্লোমা শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ। 

সোমবার (১৩ জুলাই) সংগঠনটির পক্ষে সভাপতি মুসা প্রধান হামজা ও সাধারণ সম্পাদক মো: মুনতাসির রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

একই সাথে শিক্ষামন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল নীতিনির্ধারক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংঠনের সদস্যরা। 

তারা উল্লেখ করেন,সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-কে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত করার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গৃহীত উদ্যোগ একটি অত্যন্ত ইতিবাচক, সমযোপযোগী ও সুদূরপ্রসারী পদক্ষেপ। এটি হলে কৃষি ডিপ্লোমা শিক্ষা আরও আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হবে । এর মাধ্যমে দেশের কৃষি খাতের জন্য দক্ষ, প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে। যা দেশের খাদ্য নিরাপত্তা এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । সারা বাংলাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী এবং কর্মরত সকল ডিপ্লোমা কৃষিবিদ এই মহৎ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও আন্তরিক সহযোগিতা প্রকাশ করছেন । এই কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে দেশের কৃষি শিক্ষা নতুন উচ্চতায় পৌঁছাবে। দেশের কৃষি ও কৃষকের বৃহত্তর স্বার্থে এবং দক্ষ কৃষি জনশক্তি গঠনের লক্ষ্যে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে দ্রুত কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

1

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

2

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

3

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

4

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

5

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

6

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

9

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

10

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

11

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

12

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

13

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

14

শোলমারী নদী এখন মরা খাল

15

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

16

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন

19

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

20