কৃষি সময়
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

কৃষি সময় ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, বৃক্ষরোপণের কাজটা যেমন চ্যালেঞ্জিং, তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারণে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষরোপণ করা হবে, সেখানের জনগণকে সম্পৃক্ত করে পরিচর্যার জন্য আমরা আলোচনা করছি।

সোমবার সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তবে জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা

1

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

2

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

3

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

4

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

5

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

6

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

7

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

8

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

9

জাল-মাছসহ ১৭ জেলে আটক

10

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

11

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

12

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

13

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

14

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

15

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

16

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

17

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

18

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

19

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

20