কৃষি সময়
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় বিভিন্ন উপজেলায় বিপুল পরিমাণ জমিতে লাউ চাষাবাদ হয়েছে। ভাল ফলন আর দামে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগের তথ্যমতে,এ জেলায় ছরতি মৌসুমে প্রায় ৮৯ কোটি টাকার লাউ বিক্রির আশা করা হচ্ছে। 

জানা যায, নেত্রকোণা সদর, পূর্বধলা, কেন্দুয়া ও দুর্গাপুর উপজেলার দক্ষিণ বিশিউড়া, দাপুনিয়া, বালি পাপিয়াজোড়, সিনছাপুর, বেড়াইন, মহেশহাটি, শালদিঘা, মোবারকপুর, সিন্দুরটিয়া, লাঙ্গলজোড়া, নারায়ণডহর, সিদকান্দি ও বাঘবের গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন লাউয়ের সবুজ মাচা চোখে পড়ে।

এ জেলায় চলতি মৌসুমে ৮৯৭ হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে। টানা বৃষ্টিপাত আর বন্যায় অন্য ফসলের ক্ষতি হলেও লাউ চাষাবাদে ভাল লাভের আশা চাষীদের।

কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি ১০ শতক জমিতে গড়ে ৮০০ থেকে ৮৫০টি লাউ উৎপাদিত হচ্ছে। পাইকারি বাজারে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হওয়ায় মাত্র ১০ শতক জমি থেকেই ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিক্রি সম্ভব হচ্ছে।

কৃষকদের ভাষ্য, আগে একই জমিতে ধান চাষ করে অল্প লাভ হতো। এখন লাউ চাষে কয়েক গুণ বেশি আয় হচ্ছে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে জেলার উৎপাদিত লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

নেত্রকোণা সদর উপজেলার শুনুরা গ্রামের কৃষক খন্দকার পলাশ, বরুনা গ্রামের খোকন এবং শালদিঘা গ্রামের আকবর আলী বলেন, একসময় বন্যার পর অনেক পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটিয়েছে। কাজের জন্য অন্য জেলায় যেতে হতো। এখন লাউ /সবজি চাষই আমাদের জীবন বদলে দিয়েছে। সন্তানদের পড়াশোনা করাতে পারছি, ঘরবাড়ি নির্মাণ করেছি, অনেক পরিবার বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।

জেলা কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে এ জেলায় ৮৯৭ হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে। বর্তমান পাইকারি বাজারদর অনুযায়ী হেক্টরপ্রতি প্রায় ১০ লাখ টাকার লাউ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উৎপাদন ব্যয় বাদ দিয়ে এ চাষাবাদ থেকে প্রায় ৮৮ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার টাকা আয় হবে কৃষকদের । ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য লাউ চাষ এখন হয়ে উঠেছে লাভজনক বিকল্প।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুখশেদুল হক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিকল্প আয়ের জন্য সবজি ও রবিশস্য চাষে উৎসাহ দেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও কৃষি বিভাগের নিবিড় তদারকির ফলে এবার লাউয়ের ফলন অত্যন্ত ভালো হয়েছে। ভবিষ্যতেও কৃষির বহুমুখীকরণে আমরা কাজ করে যাব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরত গেলো খাল খননের ১ কোটি ২২ লাখ টাকা

1

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

2

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

3

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

4

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

5

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

6

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

7

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

8

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

9

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

10

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

11

১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

12

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

13

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

14

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

15

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

16

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

17

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন র‌্যালি ও পুরস্কার বিতরণ

18

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

19

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

20