কৃষি সময়
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ৮৪০ হেক্টর বিস্তীর্ণ আমন ধানের খেত। পানি নিষ্কাসনের পথ বন্ধ হয়ে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষকরা পড়েছেন চরম ক্ষতির মুখে। এ চিত্র কালাই উপজেলার বিভিন্ন মাঠের।

কালাই উপজেলায় গত কয়েক দিন ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর, ইটাইল, বামনগ্রামসহ বিভিন্ন এলাকার মাঠের আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। নিচু জমিগুলোতে হাঁটুসমান পানি জমে আছে। এতে জমিতে সদ্য লাগানো চারা পচে নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর যেসব জমিতে এখনো চারা রোপণ করা হয়নি সেখান চারা রোপণ করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। 

কালাই উপজেলার কাদিরপুর গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, ‘আমি এবার ৭ বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি। পানিতে ডুবে আমার জমির অনেক ক্ষতি হবে। সব ধানের চারা পানিতে ডুবে গেছে। হাঁটুর ওপরে পানি জমেছে। আমি ঋণ করে জমি বর্গা নিয়েছিলাম। এখন ধানের ক্ষতি হলে সে ক্ষতি পূরণ করা অসম্ভব হয়ে পড়বে।’

একই গ্রামের কৃষক মহসিন আলী বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই আমাদের ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি হলে এই মাঠ থেকে কোনো পানি বের হয় না। কারণ যেসব জায়গা দিয়ে পানি নিষ্কাশন হতো, সেসব জায়গায় কেউ বাড়ি করেছে, কেউ মার্কেট করেছে। অনেক ব্রিজ কালভার্ট বন্ধ হয়ে গেছে। এই পানি ১০ থেকে ১২ দিনের আগে নামবে বলে মনে হয় না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে এই মাঠে ফসল চাষ করা মুশকিল। 

কালাই উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উপজেলায় গত দুই দিন ভারী বৃষ্টির ফলে ৮৪০ হেক্টর জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের আংশিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আগামী দুই-একদিন যদি বৃষ্টিপাত না হয় তাহলে পানি নেমে যাবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

1

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

2

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

5

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

6

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে

7

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

8

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

9

সিলিকাযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে

10

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

11

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

12

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

13

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

14

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

15

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

বনে ফিরলো ২৪ পাখি

18

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

19

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

20