কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৮ ভারতীয় গরু জব্দ

কৃষি সময় ডেস্কঃ আনা ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব গরু আনা হচ্ছিল। 

রোববার বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপির সদস্যরা চেঙ্গিছড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করে।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা ২৮টি মাঝারি আকারের ভারতীয় গরু পাচারের সময় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা বিওপির চেঙ্গিছড়া সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়। উদ্ধার গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৪০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঙালভিটা সীমান্ত এলাকা থেকে ২৮টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

1

পাট চাষে ফিরছে সুদিন

2

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

3

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

4

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

8

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

9

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

10

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

11

লংগান চাষে সাফল্য পেয়েছেন প্রিয়দর্শী চাকমা

12

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

13

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

14

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

15

ফেরত গেলো খাল খননের ১ কোটি ২২ লাখ টাকা

16

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

17

হতদরিদ্রদের মাঝে গাভী বিতরণ

18

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

19

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

20