কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

কৃষি সময় ডেস্কঃ 
দিনাজপুরে বজ্রপাত নিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দিনাজপুরে ১০ হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িরহাট, সংযোগ সড়কের দুই পাশে ১ হাজার তাল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সদর দপ্তরের প্রতিনিধি এঙ্িিকউটিভ সেলসম্যান তাওহীদ মো. ফয়সালুল বারী এ তথ্য বাসসকে নিশ্চিত করেন। তিনি জানান,বিগত ৪০ বছরে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। সরকার ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বজ্রপাতে হতাহতের মধ্যে বড় একটা অংশ রয়েছে কৃষক শ্রেণি, যারা খোলা মাঠে কাজ করে।
তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাত সুরক্ষায় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০ টি তালের চারা রোপণের মাধ্যমে সারাদেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপন কর্মসূচির সূচনা করে। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজ সুরভি আক্তার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু বোরহান, ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

1

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

2

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

3

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

4

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

5

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

6

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

7

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

8

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

9

২৩ বস্তা ডিএপি সার জব্দ

10

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

11

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

12

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

13

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

14

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

15

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

16

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

17

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

18

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

19

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

20