কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেরত গেলো খাল খননের ১ কোটি ২২ লাখ টাকা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয় না হওয়ায় ১ কোটি ২২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন প্রকল্পে ওই টাকা ফেরত দেন উপজেলা নির্বাহী কর্মকতা।

জানা যায়, সাটুরিয়ার গাজী খালী নদীর উৎসমুখ হতে বালিয়াটি খলিলাবাদ পর্যন্ত চন্দ্র খালী খাল পুনঃখননের জন্য ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। খালটির প্রকল্পের কাজ শেষ করার পরও মোট ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা বেঁচে যায়। পরে নিয়ম মেনে সরকারি কোষাগারে তা জমা দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬.৯ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বৃষ্টির কারণে একাধিকবার পাড় মেরামতের পাশাপাশি খালের দুপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম বলেন, খালটি সময়ের সঙ্গে দখল ও ভরাট হয়ে প্রায় অকেজো হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। খালের বিভিন্ন স্থানে প্রস্থ ভিন্ন হওয়ায় প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে। ফলে সাশ্রয় হওয়া ১ কোটি ২২ লাখ টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

1

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

2

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

3

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

4

বজ্রপাতে মারা গেলো দুজন

5

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

6

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

7

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

8

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

9

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

10

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

11

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

12

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

13

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

14

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

15

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

16

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

17

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

18

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

19

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

20