কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

কৃষি সময় ডেস্কঃ দীর্ঘ প্রায় নয় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এর ফলে বন্দরে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দেশের বাজারে কাঁচামরিচের দাম সহনশীল রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর এই আমদানি শুরু হয়। 

সোমবার বিকেলে ভারত থেকে মরিচ বোঝাই চারটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি কার্যক্রমের সূচনা হয়।

এই মরিচ আমদানিকারক করেছে টি আমদারিকারক প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে-রাজ এন্টারপ্রাইজ, সজীব এন্টারপ্রাইজ, আল মক্কা এন্টারপ্রাইজ ও মেহেদী এন্টারপ্রাইজ। ভারতের নাসিক ও বিহার থেকে প্রথম দিনে চারটি ট্রাকে মোট ২৯ মেট্রিক টন ৪৪০ কেজি কাঁচামরিচ দেশে এসেছে। এই মরিচের আমদানি মূল্য প্রতি টন ৩০০ মার্কিন ডলার।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা উজ্জ্বল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে এর সরবরাহ কমে যায়। এর ফলে দেশের বিভিন্ন স্থানে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছিল। বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার অনলাইন আইপি অনুমোদনের মাধ্যমে কাঁচামরিচ আমদানির সুযোগ করে দেয়।

সারাদেশে মোট ৬৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। এর মধ্যে শুধু হিলি বন্দরের ১৬টি প্রতিষ্ঠান আমদানির অনুমতি পেয়েছে। এই ১৬টি প্রতিষ্ঠান এখন পর্যন্ত মোট ৫ হাজার ১০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে এবং পরবর্তীতে এই পরিমাণ আরও বাড়তে পারে।

আমদানির খবরে স্থানীয় বাজারে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। হিলি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন আগেও যে কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, আমদানির খবরে তা কমে বর্তমানে ২২০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, আমদানিকৃত মরিচ বাজারে পুরোপুরি সরবরাহ হলে দাম আরও কমে আসবে।

সজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানান, সরকারি নিয়ম মেনে অনলাইনে আবেদন করে তারা আইপি অনুমতি পেয়েছেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

1

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

2

এক এলাকায় ২০০ কোটির মাছ বেচাকেনা

3

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া বিক্রি

4

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

5

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

6

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

7

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

8

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

9

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

10

বন্যায় মৃত্যু ৫১ জনের

11

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

12

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

13

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

14

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

15

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

16

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

17

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

18

৩ শ’বস্তা সার সহ আটক ১

19

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

20