কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে উন্নত জাতের বিদেশি মুরগি পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন এক স্কুল শিক্ষক। তার খামারে রয়েছে বিশ্বের ২২ প্রজাতির নামি-দামি মুরগি। পশাপাশি এর ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রির মাধ্যমে অনেক টাকা আয় করছেন।  

জানা যায়,নরসিংদীর রায়পুরা উপজেলার স্কুল শিক্ষক মো.মোবারক হোসেন সখের বসে নিজ বাড়ীর পাশে মাচা তৈরি করে বিদেশি মুরগির খামার গড়ে তোলেন। প্রথমে সখের বসে করলেও পরর্বতীতে লাভের মুখ দেখায় এটি বাণিজ্যিক খামারে রুপ দেন। তার খামারে এখন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, চীন, মালয়েশিয়া, ভারত ও জাপানের বিভিন্ন প্রজাতির মুরগি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সিল্কি, গোল্ডেন সেব্রাইট, সিলভার সেব্রাইট, বাফ সেব্রাইট, অস্ট্রালর্প, কাদাকনাথ, পুলিশ ক্যাপ, হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপ, পাহাড়ি লাইজ্জাসহ ২২ প্রজাতির কয়েক শ’ মুরগি। এ ছাড়া বিশেষ জাতের কোয়েল পাখিও রয়েছে।

মোবারক হোসেন শুধু বিদেশি মুরগি পালনেই সীমাবদ্ধ নন। ইনকিউবেটর মেশিনের মাধ্যমে নিজেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে খামার বড় করা সহ বিক্রি করেন। তিনি একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি খামার পরিচালনা করছেন।

খামারটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত বেকার যুবকেরা আসছেন। অনেকেই আধুনিক খামার ব্যবস্থাপনা ও মুরগি পালনের কৌশল সম্পর্কে জেনে নিজেরা খামার তৈরিতে আগ্রহ প্রকাশ করছেন।

উদ্যোক্তা মোবারক হোসেন বলেন,চার বছর আগের শখই আজ আমার দুটি খামারে পরিণত হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের জন্য শৌখিন ও উন্নত জাতের মুরগি পালন হতে পারে লাভজনক কর্মসংস্থানের মাধ্যম। কেউ এমন খামার করতে আগ্রহী হলে আমি তাদের সব রকমের সহযোগীতা দিবো।

রায়পুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, স্কুলশিক্ষক মোবারক হোসেন বিদেশি মুরগি পালন করছেন। এসব মুরগি অনলাইন ও অফলাইনে বিক্রি করে তিনি লাভবান হচ্ছেন। তার খামার দেখে অনেকেই মুরগি পালনে আগ্রহী হচ্ছেন। যা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে পারে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

1

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

4

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

5

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

6

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

7

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

8

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

9

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

10

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

11

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

12

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

13

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

14

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

15

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

18

খাল দখলে বন্ধ ধান চাষাবাদ

19

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

20