কৃষি সময়
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরা নদীর মরণদশায় ব্যাহত কৃষিকাজ

নরসিংদী সংবাদদাতাঃ 
মরা নদী নামে একটি নদীর এখন সত্যিকারে মরণদশা। দখল,দুষণে এই নদী  তার গতি হারিয়েছে। এর ভিতর ময়লা-আবর্জনা আর বর্জ্য ফেটে ভরাট করা হয়েছে। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে এখন বিরুপ প্রভাব পড়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্রহ্মপুত্র নদের শাখা মরা নদীর এ অবস্থা। 

জানা যায়,এই নদী একসময় এলাকার জনজীবন ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ছিল।  দখল’দুষণে এখন বোরো, আমনসহ বিভিন্ন মৌসুমে ফসল উৎপাদনে দেখা দিয়েছে তীব্র সেচ সংকট। নদীর পানি ব্যবহার করে স্বল্প খরচে কৃষিকাজ পরিচালনার যে সুযোগ ছিল, তা প্রায় হারিয়ে গেছে। বিকল্প উপায়ে সেচের ব্যবস্থা করতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ।

মেঘনা ও ব্রহ্মপুত্র নদের সংযোগভিত্তিক এই জলধারা একসময় আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। নদীটি মরে যাওয়ায় ঐতিহ্যবাহী বড়শুক্কুর বাজারে দূর-দূরান্তের ব্যবসায়ীদের যাতায়াতও ব্যাহত হচ্ছে। বিশেষ করে জলপথের সুবিধা নষ্ট হওয়ায় কৃষক ও খামারিদের ভোগান্তি বেড়েছে। নদীটির এমন অবস্থায় সংকট শুধু কৃষিতেই সীমাবদ্ধ নয়। নদীর নাব্য হারানোর প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায়ও।

মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আসাদ মিয়ার ভাষ্য, পাহাড়কান্দি, বীরশ্রেষ্ঠ মতিউর নগর, তালুককান্দি, তুলাতলী ও গৌরিপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে মরা নদী। নদীতে পানিপ্রবাহ ফিরিয়ে আনতে তারা স্থানীয়ভাবে ভূমিকা রাখতে চান। একই সঙ্গে দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেছেন, ‘শুধু মরা নদী নয়, খননের জন্য উপজেলার বেশ কয়েকটি খালের তালিকা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।’ কেউ খাল বা নদী দখল করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

1

জমে উঠেছে পলো উৎসব

2

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

3

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

4

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

5

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

6

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

7

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

8

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

9

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

10

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

11

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

12

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

13

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

14

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

15

সারসহ ২৩ পাচারকারী আটক

16

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

17

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

18

৬ বছরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

19

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

20