কৃষি সময়
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ১২০ টন গম মজুদে জরিমানা

কৃষি সময় ডেস্কঃ 
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় সরকারি গম অবৈধভাবে মজুতের দায়ে ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামে প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির গুদাম থেকে ১২০ দশমিক ৫ টন (১ লাখ ২০ হাজার ৫০ কেজি) সরকারি গম জব্দ করা হয়েছে।

শনিবার রাতে এসআরবি-৭-এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। রোববার (১১ অক্টোবর) এসআরবি-৭-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবির মুখপাত্র মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় গুদামে। দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে সরকারি খাদ্যশস্য মজুত করে ব্যবসা পরিচালনা করছেন। অভিযানের সময় ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল থেকে জব্দ করা হয় গম। জব্দ গমের পরিমাণ ১ লাখ ২০ হাজার ৫০ কেজি। এসব সরকারি খাদ্য অধিদফতরের গম। পরে ভ্রাম্যমাণ আদালত মজতের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কলেজে দেয়া হয় বাধ্যতামূলক কৃষি প্রশিক্ষণ

1

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

2

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

3

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

4

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

5

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

6

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

7

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

8

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

9

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

10

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

13

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

14

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

15

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

16

লংগান চাষে সাফল্য পেয়েছেন প্রিয়দর্শী চাকমা

17

মজা সুপারির বাজারে ধস

18

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

19

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

20