কৃষি সময়
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

বচেয়ে কম রেটে বিদ্যুৎ বিল দিতে হয় কৃষিতে। এর পাশাপাশি খাদ্যনিরাপত্তা জোরদার করতে সরকার সেচপাম্পে বিদ্যুৎ ব্যবহারের জন্য বিলের উপর ২০ শতাংশ সাবসিডি প্রদান করছে। কৃষির মতো দেশের পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খামারিরাও এ সুযোগ চাচ্ছেন। সরকারের কাছে এমন দাবি দীর্ঘদিনের। মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের উদ্যোক্তাদের দীর্ঘদিনের এ দাবি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদায়ী ২০২৩ সালের জেলা প্রশাসক সম্মেলনে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

কৃষির ন্যায় পশু খামার ও মৎস্য খামারের বিদ্যুৎ বিল সাবসিডি আকারে পরিশোধের নিমিত্তে অর্থ মন্ত্রণালয়, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিদ্যুৎ বিভাগে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ১৮ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংস্থা প্রধানসহ সংশ্লিষ্টদের নিয়ে মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণী থেকে আরো জানা যায়, জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এ কৃষির ন্যায় পশুর খামার ও মৎস্য খামারের বিদ্যুৎ বিল সাবসিডি আকারে পরিশোধের নিমিত্ত প্রাণিসম্পদ অধিদফতর ও মৎস্য অধিদফতর থেকে যথাক্রমে পোল্ট্রি খামার ও মৎস্য খামারগুলোতে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তথ্য একীভূত করে অর্থমন্ত্রণালয়, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বিদ্যুৎ বিভাগে প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়। এ সভায় প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০ এ দণ্ড হ্রাসকরণ সংক্রান্ত প্রস্তাব প্রেরণের বিষয়ে আলোচনা হয়। একই সাথে এ সংক্রান্ত প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।

কৃষির চেয়ে আবাসিকে ব্যবহৃত বিদ্যুতের বিল বেশি। তার চেয়ে আরো বেশি রেট শিল্পে। দেশের মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খামারিরা শিল্প রেটে বিদ্যুৎ ব্যবহার করছেন। একদিকে ফিড ও গো-খাদ্যের উচ্চমূল্য, অন্যদিকে বেশি দরে বিদ্যুৎ বিল দিয়ে খামার পরিচালনা করতে হচ্ছে তাদের। এতে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খামারে উৎপাদন খরচ বাড়ছে। মৎস্যচাষিরা বলছেন, উপকরণের দাম বেড়ে যাওয়ায় মাছ চাষে লাভ পাচ্ছেন না খামারিরা। ভর্তুকির পাশাপাশি তারা চাইছেন, মাছচাষের বিদ্যুৎ বিল যাতে বাণিজ্যিকের পরিবর্তে কৃষিখাতের বিল হিসেবে নেয়া হয়।
পোল্ট্রি অ্যাসোসিয়েশনের মিডিয়া উপদেষ্টা সাজ্জাদ হোসেন বলেন, সরকার এনবিআরের মাধ্যমে পোল্ট্রি খাত সংক্রান্ত কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দিয়ে থাকে। এ খাতের খামারি বা চাষিদের কৃষির মতোই বিদ্যুৎ বিল নেয়া হতো তাহলে উৎপাদন খরচ কমত। এতে ভোক্তারাই সুবিধা পেতেন।


বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ইমরান হোসেন বলেন, একজন গেরস্থের ঘরে যতটা না বিদ্যুৎ লাগে, তার চেয়ে অনেক বেশি লাগে খামারে। খামারিদের শিল্পের রেটে বিদ্যুৎ বিল দিতে হয়। যেটা আবাসিকের চেয়েও অনেক বেশি। আমরা কৃষির রেটে বিদ্যুৎ দাবি করে আসছি। তিনি বলেন, কৃষির রেটে বিদ্যুৎ বিল সরকার নিশ্চিত করলে গোখাদ্যের উচ্চমূল্যের কারণে যে গরুর উৎপাদন খরচ বাড়ছে তা কমবে। দুধ, গোশত বেশি উৎপাদন হবে। দাম কমে আসবে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা: মো: এমদাদুল হক তালুকদার বলেন, খামারিরা যাতে বিদ্যুতে সাবসিডি পায় এ রকম একটা উদ্যোগ নেয়া হয়েছে। এ খাতে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয় তার একটা পরিসংখ্যান মন্ত্রণালয়ে (মৎস্য ও প্রাণিসম্পদ) পাঠানো হয়েছে। পরবর্তীতে এটা বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাবে। আমরা প্রাণিসম্পদ খাতের উৎপাদন আরো ত্বরান্বিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর বলেন, কৃষির মতোই মৎস্য ও পশু খাতে কৃষক বা খামারিদের সাবসিডির প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেয়া আছে। সম্প্রতি উচ্চপর্যায়ে আরো একটি মিটিং হয়েছে। আবারো প্রস্তাবনা আপডেট করে দেয়া হবে।

কৃষির মতো একই রেটে বিদ্যুৎ বিল প্রদানে ডেইরি ও মৎস্য খামারিরা বিভিন্ন সময় দাবি করে আসছেন। তবে, নতুন সরকারের কাছে, বিশেষ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যাতে এটি সংশ্লিষ্টদের সাথে আলাপ করে বাস্তবায়ন করেন- সে বিষয়ে চাপ বাড়ছে বলে জানা যায়। ডেইরি ও মৎস্য খাতের খামারিরা বলছেন, বর্তমান সচিব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সুতরাং তিনি বিষয়টি আরো ভালো বুঝবেন এবং কার্যকরী সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে কথা বলতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

1

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

2

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

3

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

4

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

5

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

6

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

9

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

10

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

11

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

12

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

13

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

14

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

15

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

16

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

17

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

18

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

19

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

20