কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

 দিনাজপুর সংবাদদাতা

স্বাদ, গন্ধ ও মিষ্টতায় অনন্য দিনাজপুরের ফুলবাড়ী-সংলগ্ন নবাবগঞ্জ উপজেলার মনোহরপুর কালীরহাট আম বাজার এখন মৌসুমের প্রাণকেন্দ্র। উত্তরের অন্যতম বৃহৎ এই পাইকারি আম বাজারে প্রতিদিন ভিড় করছেন হাজারো কৃষক, বাগান মালিক, আড়তদার, পাইকার ও ক্রেতা। প্রতিদিন গড়ে দেড় থেকে দুই কোটি টাকার আম বেচাকেনা হওয়ায় বাজারটিকে ঘিরে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য।

 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কালীরহাট বাজারকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ভোরের আলো ফোটার আগেই ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর এবং রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুরসহ বিভিন্ন এলাকা থেকে শত শত পিকআপ, ইজিবাইক, নছিমন ও করিমনে আম এসে পৌঁছায় বাজারে। দিনভর দরদাম শেষে এসব আম চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

 

বর্তমানে বাজারে আড়তদারি হিসাবে ৪৫ কেজির প্রতি মণ হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকায়। হিমসাগরের দাম দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকা এবং আম্রপালি বিক্রি হচ্ছে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকায়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

1

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

2

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

3

সিরাজগঞ্জে আউশের ভাল ফলনে কৃষকের মুখে হাসি

4

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

5

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

6

বজ্রপাতে মারা গেলো দুজন

7

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

8

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

9

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

10

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

11

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

12

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

13

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

14

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

15

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

16

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

17

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

18

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

19

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

20