কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

কৃষি সময় ডেস্কঃ পিরোজপুরের অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাঁধা জাল জব্দ করা হয় এবং পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার দুপুর ১২টায় উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে জব্দ করা ৩টি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছশিকারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক

1

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

2

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

3

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

4

বনের গাছ চুরির হিড়িক

5

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

6

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

7

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

8

সৌরশক্তিতে বদলে যাচ্ছে কৃষি

9

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

10

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

11

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

12

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

13

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

14

কাফকো সার কারখানা আবার বন্ধ

15

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

16

ছাতরা পোকায় বিপর্যস্ত আমন খেত

17

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

18

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

19

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

20