কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাফকো সার কারখানা আবার বন্ধ

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) গ্যাস সংকটে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর গত মে মাসে উৎপাদনে ফিরেছিল । তবে চার মাস পার হতে না হতেই আবারও কারখানাটিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে। ৭ সেপ্টেম্বর থেকে সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এদিকে কাফকোতে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, কারখানা সচল থাকাকালে দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সোমবার বেলা ১১টার পর থেকে তা কমিয়ে মাত্র সাড়ে ৫ মিলিয়ন ঘনফুটে নামিয়ে আনা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো যান্ত্রিক ত্রুটি বা গ্যাস সংকট নয়, বরং নিয়মিত রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) অংশ হিসেবেই উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সাধারণত প্রতি তিন বছর পরপর কারখানার সক্ষমতা ও নিরাপত্তা বজায় রাখতে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়।

এর আগে টানা দুই মাস বন্ধ থাকার পর গত ১ মে কাফকো পুনরায় উৎপাদনে ফিরেছিল। ঠিক চার মাস পর আবারও কারখানাটি বন্ধ হলো।

কেজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক (বিতরণ-উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান জানান, সরকারি নির্দেশনা ও কারখানার চাহিদা অনুযায়ী সোমবার থেকে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ শেষ হলে এবং মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আবারও আগের মতো পূর্ণ মাত্রায় গ্যাস সংবাদসরবরাহ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

1

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

2

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

3

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

4

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

5

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

6

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

7

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

8

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

9

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

10

ডোমারে স্লুইসগেট ধসে বিপাকে কৃষকেরা

11

সার পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টায় কৃষক দল নেতা!

12

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

13

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

16

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

17

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

18

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

19

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

20