কৃষি সময়
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ 
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন,‘দেশে পর্যাপ্ত রাসায়নিক সারের মজুদ আছে। যা গত বছরের তুলনায় আমাদের কাছে অনেক বেশি সার আছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই। দেশে সারের কোনো সমস্যা নেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের ব্যবস্থাসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী দাবী করেন,দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ‘যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় নেই।’ যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এগুলো ভালো নয়, এগুলো করবেন না।

তিনি বলেন, সরকার সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছে। এতে যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, তারাই বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন। তবে বিষয়টি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে সংরক্ষণ ও পরিবহনের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে রপ্তানি করা সম্ভব হবে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

1

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

2

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

3

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

4

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

5

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

6

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

7

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

8

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

9

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

10

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

11

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

12

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

13

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

14

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

15

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

16

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

19

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

20