কৃষি সময়
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সেখানে মারাত্মক পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বুক চিরে বয়ে চলা টাঙ্গন নদীর ‘কদমতলী মৎস্য অভয়াশ্রম’। এমন অবস্থায় হুমকির মুখে পড়েছে অভয়াশ্রমে থাকা দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ। এ সমস্যা সমাধানে কাজ করছে স্থানীয় মৎস্য বিভাগ। 

জানা যায, পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকায় টাঙ্গন নদীর বাঁকে দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের জন্য ২০০১ সালে কদমতলী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলে মৎস্য বিভাগ। এখানে দেশিয় বিভিন্ন প্রজাতির দেশীয় মা মাছ আশ্রয় নেয় এবং প্রজনন মৌসুমে নদীতে ডিম ছেড়ে আবার ফিরে আসে। সেই ডিমে উপজেলার বিভিন্ন খাল বিলে দেশি মাছের বংশ বৃদ্ধি হচ্ছে। যা স্থানীয়দের মাছের চাহিদা পূরণ করছে। 

মৎস্য বিভাগ এবং স্থানীয় মৎস্যজীবীদের নিবিড় পরিচর্যায় সেখানে এখন বিশাল আকৃতির মা মাছ বিচরণ করছে। তবে দীর্ঘদিন ধরে নদী খনন না হওয়ায় পলি জমে অভয়াশ্রমটিতে পানি কমে গেছে, সেইসঙ্গে দেখা দিয়েছে মাছের তীব্র খাবার সংকট।

বৃহৎ এই মৎস্য অভয়াশ্রমটির সভাপতি ফজলুল করিম জানান,এখানে ৩০ থেকে ৫০ কেজি ওজনের কয়েক হাজার মা বোয়াল, আইড়, চিতল, রুই ও কাতলা মাছ রয়েছে। পানি কমে যাওয়ায় মাছগুলো ভেসে উঠছে এবং স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারছে না। পানির পাশাপাশি প্রাকৃতিক খাদ্যেরও চরম অভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত খাবার না পাওয়ায় মা মাছগুলোর মাথার আকার বড় হয়ে শরীরের তুলনায় বেমানান হয়ে যাচ্ছে।
সম্প্রতি মৎস্য অভয়াশ্রমটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনেওয়াজ সিরাজী। মা মাছের এই প্রজনন ক্ষেত্র রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি নিশ্চিত করেন।

পীরগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার জানান, দেশি প্রজাতির মা মাছের নিরাপদ আশ্রয়স্থল এই কদমতলী মৎস্য অভয়াশ্রম। দীর্ঘদিন ধরে খনন না করায় পলি জমে সেখানে পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর পাশাপাশি দেখা দিয়েছে খাবারের অভাব। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিকভাবে কিছু খাবার প্রদান করা হয়েছে বলে তিনি অবহিত করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

1

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

2

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

3

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

4

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

5

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

6

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

7

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

8

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

9

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

10

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

11

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

12

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

13

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

14

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

15

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

16

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

17

২৮ ভারতীয় গরু জব্দ

18

টঙ্গীর পশু-পাখির হাটে হাঁসের রাজত্ব

19

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

20