কৃষি সময়
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক

গাজীপুর সংবাদদাতাঃ 
গাজীপুরের কাপাসিয়ায় গরু চুড়ির হিড়িক পড়েছে। এ উপজেলার বিভিন্ন গ্রামে চারদিনে ৪০টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি আতঙ্কে এখন খামারিরা রাত জেগে পাহাড়া দিচ্ছেন। 

জানা যায়,গত কয়েকদিনে উপজেলার রাওনাট এলাকায় আবুল হাজীর বাড়ি থেকে এক রাতেই ৯টি গাভী,বড়পুশিয়া গ্রাম থেকেও বাছুরসহ দুটি গাভী,পাকুরদিয়া গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়ি থেকেও দুটি,পাবুর গ্রামের মাসুদ মিয়ার বাড়ির খামার থেকে চারটি গরু চুরি হয়েছে। এভাবে গত কয়েখদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৪০টি মতো গরু চুরি হয়েছে। তবে সব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়নি। ফলে প্রকৃতপক্ষে চুরি হওয়া গবাদিপশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় গরু মালিক ও খামারিদেও সাথে কথা বলে জানা গেছে, সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে বসতবাড়ি ও খামারের গোয়ালঘর থেকে গরু চুরি করে দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছে। চুরি এখন ঠেকাতে অনেক গরুর মালিক রাত জেগে পাহারা দিচ্ছেন। কেউ গোয়ালঘরের নিরাপত্তা বাড়িয়েছেন। আবার কেউ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

কৃষক ও খামারিদের অভিযোগ, সন্ধ্যা নামলেই এখন গরু চুরির আতঙ্ক শুরু হয়। আগে বিচ্ছিন্নভাবে চুরির ঘটনা ঘটলেও সম্প্রতি প্রায় প্রতিরাতেই উপজেলার কোনো না কোনো এলাকায় গবাদিপশু চুরির খবর পাওয়া যাচ্ছে।

উপজেলার টোক ইউনিয়নের পাকুরদিয়া গ্রামের গরুর মালিক সাজ্জাদ হোসেন বললেন, ‘আমার আড়াই লাখ টাকা মূল্যের দুটি গরু গোয়ালঘর থেকে চুরি হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’

কাপাসিয়া ইউনিয়নের পাবুর গ্রামের মাসুদ মিয়ার প্রায় ছয় লাখ টাকা মূল্যের চারটি গরুও চুরি হয়েছে। তিনি জানালেন, একসঙ্গে চারটি গরু চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। গরুগুলো ছিল তার পরিবারের আয়ের অন্যতম উৎস।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহম্মদ জানিয়েছেন, গরু চুরি রোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণে পাহারার ব্যবস্থা করা হবে। গুরুত্বপূর্ণ স্থান ও হাটবাজার এলাকায় চেকপোস্ট বসানো হবে। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে প্রতিদিন পাহারার ব্যবস্থাও করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

1

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

2

কমলগঞ্জের টমেটোর চারা যাচ্ছে সারা দেশে

3

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

4

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

5

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

6

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

7

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

8

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

9

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

10

নাটোরে বারনই নদীর মাছ মরে ভেসে উঠছে

11

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

12

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

13

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

14

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

15

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

16

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

17

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

18

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

19

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

20