কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


রাজশাহী প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একসময় রাজশাহীর মানুষের অন্যতম বিনোদনকেন্দ্র ছিল এই চিড়িয়াখানা। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানো হবে।

 প্রতিমন্ত্রী আরো বলেন,রাজশাহীর ঐতিহ্যবাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীকে রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে পশুপাখির খাঁচা, রাইডসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, খাল খনন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষি ঋণ মওকুফ, ইমামদের সম্মানী প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়ন করছে। জনগণের সরকার স্বল্প সময়ে জনগণের কল্যাণে অনেক কাজ করছে। 

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

1

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

2

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

3

মাছ বিস্তারে ভূমিকা রাখছে দুই অভয়াশ্রম

4

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

5

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

6

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

7

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

8

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

9

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

10

ধানখেত থেকে অজগর উদ্ধার

11

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শ

12

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

13

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

14

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

15

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

16

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

17

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

18

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

19

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

20