কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ৪ লাখ ১২ হাজার টন ভুট্টা উৎপাদন

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ভট্রার আবাদ আর ফলন দুটোই বেড়েছে। চলতি মৌসুমে জেলায় ৪ লাখ ১২ হাজার টন ভুট্রা উৎপাদন হয়েছে। যা গত বছরের চেয়ে ১০ হাজার ৮৬ টন বেড়েছে। ফলন বাড়লেও ভুট্রার কাঙ্খিত দাম পাচ্ছেন না কৃষকরা।

জানা যায়, রবি মৌসুম ও খরিপ-১ মৌসুমে লালমনিরহাট সদর উপজেলায় ৩ হাজার ৮৮৫ হেক্টর, ২ হাজার ৭৫০, ৩ হাজার ৩৩৫, ১৩ হাজার ৬৯০ ও ১৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়। প্রতি হেক্টর জমিতে ১১ দশমিক ৫০ টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১০ দশমিক ৯৯ টন ভুট্টা উৎপাদন হয়েছে।

এখানে তিন মৌসুমের মধ্যে খরিপ-১ ও রবি মৌসুমে কেবল ভুট্টা চাষাবাদ হয়। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকরা ভূট্রার ফাল ফলন পেয়েছেন।

তবে চলতি মৌসুমে ভালো ফলন হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাননি বলে অভিযোগ কৃষকদের। হাতীবান্ধার পারুলিয়া এলাকার ভুট্টা চাষী আশরাফুল আলম জানান, তিনি এবার ১ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেন। প্রায় ২৭৭ মণ ভুট্টা উৎপাদন হলেও অন্য বছরের তুলনায় এ বছর ভালো দাম পাওয়া যায়নি। প্রতি মণ ভুট্টা ১ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। এতে লাভ কম হয়েছে।

পাটগ্রাম উপজেলার ভুট্টা চাষী আব্দুর রাজ্জাক জানান,‘প্রতি হেক্টর জমিতে ২৭৫-২৮০ মণ ভুট্টা উৎপাদন হয়। প্রতি মণ ভুট্টার দাম প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। কিন্তু এ বছর ভুট্টা থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত পেয়েছেন চাষীরা।

সরকার ভুট্টা চাষের দিকে একটু নজর রাখলে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি দেশে উৎপাদনও বাড়বে বলে জানান তিনি।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরিফিন জানান, ‘দেশে ভুট্টা ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠান বাড়ার পাশাপাশি চাহিদাও বেড়েছে। ফলে সারা দেশে মোট উৎপাদিত ১৪-১৫ লাখ টন ভুট্টার মধ্যে লালমনিরহাট জেলা থেকে প্রতি বছর চার থেকে সাড়ে চার লাখ টন ভুট্টা জোগান দিচ্ছেন চাষীরা।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জমজমাট পলো উৎসব

1

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

2

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

3

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

4

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

5

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

6

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

7

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

8

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

9

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

10

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

11

মেঘনায় মিলল ১৬ কেজির কোরাল

12

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

15

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

16

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

17

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

18

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্ত কার্যক্রম চলছ

19

সবজির ফলন দামে চাষিরা খুশি

20