কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

কুমিল্লা সংবাদদাতাঃ 
কুমিল্লায় অসময়ের টমেটো চাষাবাদ করছেন কৃষকরা। যা বিক্রি করে অনেক টাকা আয় করছেন কৃষকরা। ভাল লাভ হওয়ায় অন্য কৃষকরাও এ চাষাবাদ জড়িয়ে পড়ছে। 

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোমল্লা গ্রামের মাঠ। এখানে অসময়ে আবাদ করা হয়েছে টমেটোর। কৃষকদের জমিতে থাকা টমেটো গাছে থোকায় থোকায় ঝুলছে লাল সবুজ টমেটো। এ গ্রামের আবু তাহের তার ৩৮ শতক জমিতে বারি-৮ জাতের গ্রাফটিং চারায় টমেটো চাষ করেছেন। তার প্রতিটি গাছে ধরেছে প্রচুর টমেটো। ইতোমধ্যে জমি থেকে টমেটো তুলে ১শ’টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছেন তিনি। লাখ টাকা খরচ করে এই জমি থেকে ৪ লাখ টাকার টমেটো বিক্রির আশা করছেন তিনি। 

মালচিং পদ্ধতিতে বেড় তৈরি করে সেখানে সারি সারি টমেটো গাছ লাগানো হয়েছে। পোকামাকড় দমনে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব হলুদ ফাঁদ। ফলে কীটনাশকের ব্যবহারও তুলনামূলকভাবে কম রাখা সম্ভব হচ্ছে।

টমেটো চাষী আবু তাহের বলেন, ‘তিন বছর ধরে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছি। ভালো লাভ পাওয়ায় এবার বেশি জমিতে চাষ করেছি। এবার ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে টমেটো বিক্রি করছি। এত টাকা খরচ করে অসময়ে টমেটো চাষ করায় শুরুতে অনেকে হাসাহাসি করেছেন। এখন লাভ দেখে তাঁরাই চাষে আগ্রহ দেখাচ্ছেন।

অসময়ের টমেটো চাষে এই কৃষকের সাফল্য দেখে স্থানীয় অনেক কৃষক এখন আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, প্রচলিত মৌসুমের বাইরে টমেটো উৎপাদন করতে পারলে কৃষকেরা বাজারে তুলনামূলক ভালো দাম পেতে পারেন। আবু তাহেরের মতো কৃষকদের সাফল্য তাই শুধু তার নিজের লাভের গল্প নয়, বরং অসময়ের সবজি চাষে নতুন সম্ভাবনারও বার্তা দিচ্ছে। 

সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন,স্বাভাবিক সময়ে সদর দক্ষিণ উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়। এবার গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে প্রায় ৪ হেক্টর জমিতে। আবু তাহেরের জমি পরিদর্শন করে দেখেছি, অতিরিক্ত বৃষ্টির পরও তার ফসল ভালো হয়েছে। তার সফলতা দেখে অন্য কৃষকরাও গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

1

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

2

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

3

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

4

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

5

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

8

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলত

11

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

12

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

13

সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে সম্ভাবনাময় সম্পদ

14

ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

15

চায়না ম্যাজিক জাল ধ্বংস

16

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

17

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

18

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

19

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

20