কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

ফেনী প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার লেমুয়ায় বেশি দামে সার বিক্রি করায় দুই ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন জানান,লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে রাসায়নিক সার অতিরিক্ত দামে বিক্রি করার বিষয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী কান্তি ট্রেডার্স এর প্রোপ্রাইটর কান্তি লাল নাথ কে, ৫ হাজার টাকা, সমীর ট্রেডার্স এর প্রোপ্রাইটর সমীর মজুমদার কে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। 

এ সময় ভবিষ্যতে নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

1

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

2

কেঁচো সারে ভাগ্য বদল

3

ভারত থেকে আসা ১১.৫০০ টন চাল ফেরত যাচ্ছে

4

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

5

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

6

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

7

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

8

বরই বাগানে মোসলেমের কোটি টাকার বাণিজ্যে

9

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

10

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

11

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

12

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

13

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

14

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

15

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

16

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

17

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

18

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

19

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

20