কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন


টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে : কাঁঠালের পরিচিত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা। এখানকার কাঁঠালের কদর রয়েছে সারাদেশে। প্রতি বছরের ন্যায় এবারও কাজিপুর উপজেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এখানকার উৎপাদিত সুমিষ্ট কাঁঠাল সিরাজগঞ্জ ও বগুড়াসহ চাহিদা মিটিয়ে ঢাকায় রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। তবে ফলন ও চাহিদা অনুযায়ী কাঁঠালের দাম অনেকটা কম বলে জানিয়েছেন চাষিরা। 

জানা গেছে, কাজিপুরের কাঁঠাল শুধু সিরাজগঞ্জ ও বগুড়া চাহিদাই পূরণ করেনা অনেক জায়গায় যাচ্ছে। এবার কাঁঠালের বিশাল একটি অংশ ঢাকা থেকে কাঠাল কিনতে আসা পাইকাররা। কাঁঠাল দেখতে খুবই সুন্দর, খেতেও সুমিষ্ট ও সুস্বাদু।

ইতিমধ্যে কাজিপুর উপজেলার গ্রামে গ্রামে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারদের আনাগোনা শুরু হয়েছে। পাইকাররা উপজেলার গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে কাঁঠাল ও কাঁঠাল বাগান কিনছেন। একটি গাছে ৫০ থেকে শতাধিক কাঁঠাল ধরে। মৌসুমের শুরুতে প্রকারভেদে একটি কাঁঠালের দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা ছিল কিন্তুু বর্তমানে তা ৩০ থেকে ৭০ টাকা। একাধিক কাঁঠাল চাষী জানান, মৌসুমের শুরুতে দাম একটু ভালো পাওয়া গেলেও পরে চাহিদা অনুযায়ী দাম তেমন পাওয়া যায় না। এখানকার কাঁঠালের বাজারের দিকে তাকালে মনে হয় উৎসব শুরু হয়েছে। ভোরবেলা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কাঁঠালের হাট গুলোতে চলে বেচাকেনা। 

হাটে কাঁঠাল বিক্রি করতে আসা একাধিক কাঁঠাল চাষী জানায়, এবারের ভাল কাঁঠালের ফলনে আমরা খুশি দাম এখন একটু কম পাচ্ছি কিন্তুু মৌসুমের শুরুতে ভালো দাম পেয়েছি। ভরা মৌসুমে আমরা কখনোই ভাল দাম পাইনা কারন এ ফলটি দ্রুত পচনশীল। সরকার যদি ভরা মৌসুমে সংরক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতো তাহলে সবসময়ই আমরা ন্যায্য মূল্য পেতাম। উপজেলায় কাঁঠালের বাজারে বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল কিনতে আসা একাধিক পাইকার জানান, এখানকার কাঁঠাল অত্যন্ত সুস্বাধু বলে এই কাঁঠালের চাহিদাও মানুষের কাছে অনেক বেশি।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানায়, কাঁঠাল অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল। কাঁঠাল দ্রুত পঁচনশীল হওয়ায় কাঁঠাল ও অন্যান্য ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কাঁঠালের মৌসুম শুরুর পূর্ব থেকেই আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ে কর্মরত আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কাঁঠাল চাষীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ প্রদান করে আসছে যাতে ফলন সন্তোষজনক হয় এবং কৃষক আর্থিকভাবে লাভবান হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

1

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

2

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

3

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

4

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

5

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

6

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

7

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

8

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

9

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

10

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

11

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

12

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

13

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

14

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

15

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

16

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

17

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

18

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

19

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

20