কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

কৃষি সময় ডেস্কঃ নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকারভোগীরা বছরে মোট ছয় মাস- আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল মাসে এই সুবিধা পাবেন। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

এ ছাড়া সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ডিমের রাজধানী

1

সিরাজগঞ্জে আখের বাম্পার ফলনের আশা

2

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

3

যে কলেজে দেয়া হয় বাধ্যতামূলক কৃষি প্রশিক্ষণ

4

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

5

কৃষকের ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কর্তন

6

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

7

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

8

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

9

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

10

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

11

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

12

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

13

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

14

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

15

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

16

চায়না দুয়ারি জাল জব্দ

17

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

18

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

19

বোরো মৌসুমে জ্বালানিতে টান

20