কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

কৃষি সময় ডেস্কঃ 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দও থেকে এই সাপের বিষ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, গত ১৩ আগস্ট দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), বিজিবি দিনাজপুর ক্যাম্প, র‌্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চারজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে তিনটি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর শহরের ছোট গুড়গোলা মহল্লার মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের উজ্জল আলী (৫৪)।

 উদ্ধার করা সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদেরকে কোর্টে চালান দিলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

2

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

3

মেঘনায় মিলল ১৬ কেজির কোরাল

4

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

5

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

6

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

7

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

8

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

9

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

10

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

11

বিষ দিয়ে নার্সারির গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

12

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

13

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

14

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

15

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

16

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

17

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

18

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

19

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

20