কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী


স্টাফ রিপোর্টারঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন,ইটভাটায় জ্বালানি হিসেবে কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না। দেশে ইটের বিকল্প এখনো পুরোপুরি তৈরি হয়নি তাই ইটভাটা বন্ধ না করে, কিভাবে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর থেকে সৃষ্ট দূষণ কমানো যায়, সেদিকেই বেশি দৃষ্টি দিতে হবে।

বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএমওএ) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ইটভাটা শিল্পের পরিবেশগত প্রভাব, বায়ুমান ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন,, ইট বানাতে ফসলি জমির উপরিভাগের মাটি বা টপ সয়েল ব্যবহার করার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এর ফলে আবাদযোগ্য জমির পরিমাণ দিন দিন কমছে। এই সংকট মোকাবেলায় দ্রুত বিকল্প ব্যবস্থা নিয়ে সবাইকে ভাবতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান এবং মহাসচিব মমিন উল্লাখানের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলার উপদেষ্টা ও সহসভাপতিসহ একটি প্রতিনিধিদল অংশ নেয়। সভায় টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন এবং পরিবেশ দূষণ কমিয়ে আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের নেতারা তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরলে তা বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

1

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

2

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

3

বাদুড়ের ‘বাড়ি’

4

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

5

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

6

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

7

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

8

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

9

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

10

সাত অবৈধ বাঁধ অপসারণ

11

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

12

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

13

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

14

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

15

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

16

ডিসি লেক পরিচ্ছন্নতায় মাঠে নামলেন প্রতিমন্ত্রী টুকু

17

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

18

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

19

২ উপজেলার কৃষকের স্বপ্ন পানির নিচে

20