কৃষি সময়
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

কৃষি সময় ডেস্কঃ আজ শুক্রবার দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এমনটাই জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ ছাড়া বান্দরবানে ২৭ মিলিমিটার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪ মিলিমিটার, লক্ষ্মীপুরের রামগতিতে ১৭ মিলিমিটার, চট্টগ্রামে ১৩ মিলিমিটার, খুলনায় ১২ মিলিমিটার, চট্টগ্রামের আমবাগানে ১১ মিলিমিটার, কক্সবাজারে ১০ মিলিমিটার এবং ভোলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের আরও বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

1

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

2

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

3

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

4

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

5

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

6

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

7

পাট চাষে ফিরছে সুদিন

8

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

9

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

10

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

11

মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি

12

৯ জেলায় ঝড়ের আভাস

13

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

14

৩ শ’বস্তা সার সহ আটক ১

15

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

16

চায়না ম্যাজিক জাল ধ্বংস

17

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

18

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

19

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

20