কৃষি সময়
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিমাগারে আলু এখন কৃষককের গলার কাটা

ঠাকুরগাঁ সংবাদদাতাঃ 
ঠাকুরগাঁওয়ে লাভের আশায় হিমাগারে আলু রেখেছিলেন চাষীরা। সেই আলু এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এতোদিন হিমাগারে আলু রেখে সব মিলিয়ে তাদের খরচ হয়েছে ১৯ থেকে ২০ টাকা। কিন্তু সেই আলু এখন বাজারে ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমন অবস্থায় কৃষকদের হিমাগারে রাখা আলু কেজিতে ৫ থেকে ৬টাকা লোকশান গুনতে হচ্ছে। 

জানা গেছে, চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে ৩০ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে আগাম জাতের আলু চাষ হয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে।

জেলায় আলু সংরক্ষণের জন্য ১৯টি হিমাগারে  প্রায় ১ লাখ ৫ হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে। বাজারে চাহিদা কম থাকায় ধীরগতিতে আলু বের হচ্ছে। এতে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি হিমাগার মালিকেরাও দুশ্চিন্তায় পড়েছেন।

কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে মাঠ থেকে ১০ থেকে ১২ টাকা কেজি দরে আলু কেনাবেচা হয়েছে। পরে দাম বাড়বে এমন আশায় তারা আলু হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু বর্তমানে বাজারে চাহিদা কম থাকায় প্রত্যাশিত দামে আলু বিক্রি করতে পারছেন না তারা। ফলে হিমাগারে পড়ে থাকা আলু নিয়ে লোকসানের শঙ্কা বাড়ছে।
সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী শামসুজ্জোহা বলেন, এ সময়ে হিমাগার থেকে প্রচুর আলু বাজারে আসার কথা। কিন্তু বাজারে চাহিদা কম থাকায় তা হচ্ছে না। তার দাবি, এখনো প্রায় দুই-তৃতীয়াংশ আলু হিমাগারে পড়ে আছে। দ্রুত বাজারজাত করা না গেলে লোকসান আরও বাড়বে।

রানীশংকৈল উপজেলার কৃষক ও ব্যবসায়ী মো. ওহাব জানান, গত দুই-তিন মৌসুম ধরে আলু চাষ ও হিমাগারে সংরক্ষণ করে তারা লোকসানের মুখে পড়েছেন। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে তার পুঁজি হারিয়ে গেছে। এভাবে চলতে থাকলে কৃষকেরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। আলুর দাম সামঞ্জস্য রাখতে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী এলাকার কৃষক আরমান হোসেন বলেন, মাঠে আলুর দাম কম থাকায় তিনি হিমাগারে আলু রেখেছিলেন। পরে দাম বাড়লে খরচ উঠে লাভ হবে বলে আশা করেছিলেন। কিন্তু হিমাগার ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে এখন প্রতি কেজি আলুর দাম পড়েছে ১৯ থেকে ২০ টাকা। সেই আলু ১৪ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এতে বড় ধরনের লোকসান হচ্ছে।

কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, লোকসান কমাতে দ্রুত আলু বাজারজাতের পাশাপাশি রপ্তানির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে হিমাগারে পড়ে থাকা আলু দ্রুত বিক্রির সুযোগ তৈরি হবে এবং কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।
ঠাকুরগাঁও শাহী হিমাগারের ব্যবস্থাপক মো. আল আমিন বলেন, আলুর দাম কম থাকায় হিমাগার মালিকেরাও চিন্তিত। হিমাগার থেকে আলু বের না হলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আলুর বাজারে মন্দার প্রভাব পড়েছে হিমাগারের শ্রমিকদের ওপরও।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. আলমগীর কবির বলেন, কৃষকেরা লাভের আশায় আলু হিমাগারে সংরক্ষণ করেছিলেন। বর্তমানে আগের তুলনায় দাম অনেক কম থাকায় তারা লোকসানের মুখে পড়েছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

1

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

2

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

3

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা

4

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

5

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

6

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

7

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

8

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

9

শিবির থেকে ৯ নেতার বিদায়

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

12

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

13

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

14

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

15

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

16

মাদারীপুরে দেশি মাছের আকাল

17

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

18

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

19

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

20