কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদালতে সশরীরে হাজির মহিষ

কৃষি সময় ডেস্কঃ 
আদালতে আসামি কিংবা সাক্ষীদের সশরীরে হাজির হওয়ার ঘটনা নিত্যদিনের। তবে কোনো মামলার আলামত হিসেবে একপাল মহিষকে সরাসরি আদালত প্রাঙ্গণে হাজির করার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। 

চট্রগ্রামের মহেশখালী আদালতে  সোমবার এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।
জানা যায়, মহেশখালীর তাজিয়াকাটা গ্রামে আমান উল্লাহ নামে এক খামারীর বাড়ি থেকে মহিষ চুরির ঘটনা ঘটে। এসময় ওই খামারী হাতেনাতে চোরদেও মহিষ সহ আটক করে। পরে তিনি এ নিয়ে মামলা করেন।

ওই মামলার শুনানি শেষে সত্যতা যাচাই ও আলামত নিশ্চিত করতে বিজ্ঞ আদালত মহিষগুলোকে সরাসরি আদালতে উপস্থিত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী মহিষের পাল হাজির করা হলে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এ বিষয়ে বাদী আমান উল্লাহ জানান,একটি সংঘবদ্ধ চোর চক্র আমার মহিষের পাল চুরি করে পালানোর সময় আমরা তাদের ধরে ফেলি। নিজের কষ্টের উপার্জিত সম্পদ ফিরে পেতে আমি আদালতের দ্বারস্থ হয়েছি। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আশা করছি আদালতের মাধ্যমে সঠিক বিচার পাব।

আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া এই নজিরবিহীন ও চাক্ষুষ আলামত হাজির করার ঘটনাটি সমগ্র মহেশখালীতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিচের চারায় সবুজ হচ্ছে যমুনার চর

1

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

2

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

3

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

4

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

5

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

6

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

7

তরুণদের উদ্যোগ সড়ক ও প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

8

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

9

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

10

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

11

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

12

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

13

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

14

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

15

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

16

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

17

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

18

১০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

19

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

20