কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে এই পানি বৃদ্ধি। বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি চরাঞ্চলের মানুষের মধ্যে বড় ধরনের বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘তিস্তা ব্যারেজ’-এর  ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৪ মিটার (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে পানি হু হু করে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের ৪৪টি গেটই খোলা রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পানি আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিস্তার পানি বাড়তে থাকায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢ়ুকতে শুরু করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

1

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

2

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

3

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

4

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

5

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

6

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

7

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

8

সাপের কামড়ে ১৩ জন হাসপাতালে

9

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

10

কানসাট আম বাজার এখনো জমজমাট

11

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

12

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

13

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

14

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

15

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

16

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

17

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

18

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

19

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

20