কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

তালগাছ লাগানোই তার নেশা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  বজ্রপাত থেকে রক্ষা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে তালগাছ লাগিয়ে চলেছেন খোরশেদ আলী নামে এক ব্যক্তি। ইতোমধ্যে তিনি ৫২ হাজারের বেশি তালবীজ এবং চারা রোপন করে তার পরিচর্যা করে চলেছেন। ওই পরিবেশবন্ধু  বৃক্ষপ্রেমীর বাড়ী ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ডাঙ্গা গ্রামে।

জানা যায়, সরকারীভাবে দেশব্যাপী বজ্রপাতে প্রাণহানি কমাতে কয়েক বছর আগে তালগাছ রোপণকে কেন্দ্র করে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জেলাতেও নেয়া হয়েছিলো সেই উদ্যোগ। সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোও তালগাছ লাগানোর কর্মসূচিতে অংশ নেয়। কারণ উঁচু আকৃতির এ গাছ বজ্রপাতের আঘাত নিজের ওপর নিয়ে আশপাশের মানুষের ঝুঁকি কমাতে সহায়ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে অধিকাংশ স্থানে সেই উদ্যোগ স্থায়ী হয়নি।

পরিচর্যার অভাব, তদারকির ঘাটতি, গবাদিপশুর আক্রমণ ও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণের অভাবে রোপণ করা অসংখ্য তালগাছের চারা এখন আর খুঁজে পাওয়া যায় না।

খোরশেদ আলম তার ব্যতিক্রম। তিনি এসব দেখে নিজে থেকে সদর উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের ধারে তালগাছ লাগানো শুরু করেন। মানুষের বাড়ী থেকে তালবীজ চেয়ে এনে তারা বিভিন্ন সড়কে বপন করেন। একই সাথে বীজ থেকে চারা তৈরি করেও লাগিয়ে চলেছেন তিনি। নীরবে-নিভৃতে তিনি তালগাছ লাগিয়ে চলেছেন। শুধু গাছ লাগানোই নয়। এর নিয়মিত পরিচর্যাও করেন তিনি। নিজের কাজের ফাঁকে প্রতিনিয়ত তিনি এ কাজ করে চলেছেন। ইতোমধ্যে নিজ গ্রাম সহ উপজেলার বিভিন্ন সড়কে খোরশেদ আলমের তালগাছ বেড়ে উঠেছে।

ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে তালগাছ রোপণ ও সংরক্ষণের এমন দৃষ্টান্ত জেলায় বিরল।

খোরশেদ আলী বলেন, শুধু তালগাছ লাগালেই হবে না, গাছগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যা করতে হবে। অনেক জায়গায় চারা লাগানোর পর আর কেউ খোঁজ রাখে না। তাই সেগুলো নষ্ট হয়ে যায়। আমি নিজের উদ্যোগে বছরের পর বছর ধরে তালবীজ সংগ্রহ করে রোপণ করছি এবং যতটা সম্ভব পরিচর্যা করছি। আমার বিশ্বাস, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে কিছু তালগাছ লাগিয়ে সেগুলোর যত্ন নেয়, তাহলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকিও কিছুটা কমানো সম্ভব হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম জানান, গত বছর কৃষি বিভাগের নিজস্ব উদ্যোগে ৪৫০টি তালগাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার তালগাছ লাগানো হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানসাট আম বাজার এখনো জমজমাট

1

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

2

সারসহ ২৩ পাচারকারী আটক

3

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

4

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

5

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

6

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

7

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

8

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

9

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

10

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

11

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

12

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

13

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

14

৭ মাস পর উৎপাদনে ফিরছে যমুনা সার কারখানা

15

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

16

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

17

জলবায়ু-সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান স্পীকারের

18

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

19

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

20