কৃষি সময়
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

খাগড়াছড়ি সংবাদদাতাঃ 
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পৌর শহরের ধলিয়া জলাশ এখন অবৈধ দখল ও বর্জ্যরে দূষণে ভরাট হয়ে হচ্ছে। জলাশয়টি রাজনৈতিক ও প্রভাবশালীদের দখলে উপজেলা প্রশাসনের মালিকানাধীন পৌর শহরের ওপর দিয়ে যাওয়া এই খালটি ক্রমেই ছোট হয়ে আসছে।

স্থানীয়রা জানান, পৌর শহরে অগ্নিনির্বাপনে একমাত্র পানির উৎস ছিল এই জলাশয়। জলাশয়টি আগে মাছ উৎপাদনের ক্ষেত্র ছিল। এখন মশা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। পানির কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। অবৈধ দখলের পাশাপাশি আশপাশের হোটেল ও বসতবাড়ির ময়লা এবং পয়ঃনিষ্কাশনের বর্জ্য ফেলায় সংকুচিত হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, জলাশয়ের দুই পাড়ে গড়ে উঠেছে বহু জনবসতি ও দোকান। সেগুলো থেকে নিয়মিত ময়লা ফেলা হয়। দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. আলী আক্কাস জানান, জলাশয়ের পাড়ে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে। আগে জলাশয়ের পাড়ে পানি ব্যবহারের ঘাটলা ছিল। বর্তমানে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জলাশয়টি উদ্ধার করে সৌন্দর্যবর্ধন করা হলে মাটিরাঙ্গার মানুষ যেমন উপকৃত হবে, তেমনি এটি একটি বিনোদনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।

আবুল হাশেম নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, আগে এই জলাশয়ের পানি ও পরিবেশ অনেক সুন্দর ছিল। প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। পানি কালো হয়ে গেছে। দুর্গন্ধে জলাশয়ের পাশে থাকা কঠিন হয়ে পড়েছে। মশা-মাছির প্রজননের কেন্দ্রে পরিণত হয়েছে। দ্রুত জলাশয়টি পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।

এ বিষয়ে মাটিরাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পারভীর আক্তার খোন্দকার বলেন, প্রাচীণ এই জলাশয়টি দখল করে অনেকে দোকানপাট-ঘরবাড়ি নির্মাণ করেছে। আমরা জলাশয়টি প্রশাসনের সমন্বিত উদ্যোগে উদ্ধার করে সরকারি প্রকল্পের আওতায় এনে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার প্রস্তাব রেখেছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে জলাশয়টি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক হারুন মিঞা বলেন, মাটিরাঙ্গা জোনে আইনশৃঙ্খলা সভায় আমরা জলাশয় দখলের বিষয়টি অবগত করেছি। গত তিন বছর আমি মাটিরাঙ্গা স্টেশনে থেকে এই জলাশয়ের পানি ব্যবহারের বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে কোনো ফলাফল পাইনি। আগুন লাগলে নির্বাপনে আমরা যে পানি সংগ্রহ করব, কোনো উপায় নেই। পুরো জলাশয়টি দখলে সংকুচিত হয়ে আবর্জনায় ভরে গেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার সাদাত বলেন, মাটিরাঙ্গা বাজারের পাশে ধলিয়া লেক দখলের বিষয়টি যাচাই সাপেক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এটি ব্যবহার উপযোগী করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো গাছই এখন পাখির বাসা

1

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

2

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

3

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

4

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

5

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

6

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

7

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতকে আরো উন্নত করতে হবে : শ

8

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

9

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

10

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

13

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

14

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

15

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

16

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

19

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

20