কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

চট্রগ্রাম প্রতিনিধিঃ চট্রগামে ১৫৫ কেজি ওজনের দৈত্যকৃতির একটি বিশাল কোরাল মাছ দেখতে ভিড় জমিয়েছে উৎসুক মানুষ। মাছটি চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে। এটি ৬ ফুট লম্বা। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূল থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। 

মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলীয় এলাকায় একটি মাছ ধরার ট্রলারের জালে এটি ধরা পড়ে। বিশাল ওজনের কারণে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে মাছটি পিকআপ ভ্যানে তোলা হয়। পরে কাজীর দেউড়ি বাজারে এনে ১২ থেকে ১৫ জনের একটি দল পিকআপ থেকে নামিয়ে মাছটি দোকানে তোলে।

মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এটিকে ঘিরে বাজারজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

মাছটির প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, মাছটির শরীর চ্যাপ্টা ও কিছুটা গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত থাকায় দূর থেকে দেখতে যেন তিনটি লেজ রয়েছে বলে মনে হয়। মাছটির শরীরজুড়ে বাদামি ছোপও কৈ কোরাল মাছের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, বাংলাদেশে কোরাল অত্যন্ত মূল্যবান একটি সামুদ্রিক মাছ এবং এর বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। ছবি দেখে এটি কোরাল শ্রেণির মাছ বলেই মনে হয়েছে। স্থানীয়ভাবে অনেকে এটিকে কৈ কোরাল নামে চেনেন। তবে পরীক্ষা ছাড়া মাছটির বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

1

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

2

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

3

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

4

সাত অবৈধ বাঁধ অপসারণ

5

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

6

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

7

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

8

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

9

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

10

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

11

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

12

অবৈধভাবে ১২০ টন গম মজুদে জরিমানা

13

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

14

কাঁচা মরিচের দাম করতে শুরু করেছে

15

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

16

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

17

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

20