কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

কুষ্টিয়া সংবাদদাতাঃ 
সরু চালের সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ার খাজানগরের চালকলগুলোতে অতিমাত্রায় লোডশেডিংয়ের কবলে উৎপাদনে ধ্বস নেমেছে। এতে একদিকে ক্ষতির শিকার হচ্ছেন মিলাররা। অন্যদিকে এ পরিস্থিতি চলমান থাকলে চালের দামেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়ার চাল কলগুলো এখন দিনের বেশিরভাগ সময বন্ধ থাকছে। উৎপাদন না থাকায় কলের শ্রমিকরা এখন অলস সময় কাটাচ্ছেন। লোডশেডিংয়ের কারনে দেশের অন্যতম এই চাল মোকামের মিলগুলোতে এ অবস্থার সৃষ্টি। অথচ অন্যসময় কর্মমুখর ব্যস্ত সময় কাটায় তারা। বিশেষ করে পল্লী বিদ্যুতের সংযোগের আওতায় থাকা মিলগুলো বেশি সংকটে পড়েছে।

কুষ্টিয়ার বল্লভপুর অবস্থিত এ অঞ্চলের অন্যতম বৃহৎ চালকল স্বর্ণা অটোরাইস মিলের কর্ণধার আব্দুস সামাদ জানান, শ্রমিকরা বিদ্যুৎ বন্ধ দেখে বাড়িতে চলে যাচ্ছেন। বেতন তাদের ঠিকই দিতে হচ্ছে কিন্তু উৎপাদন হচ্ছে না। মিলে প্রতিদিনের উৎপাদন ছিল প্রায় ৯০ টন চাল। সেখানে তেল পুড়িয়েও ৩০ টনের বেশি উৎপাদন করা যাচ্ছে না। আর ডিজেল পুড়িয়ে উৎপাদন খরচ ব্যাপক বেড়েছে।

গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু বলেন, উৎপাদনের সময় যখন ফ্যাক্টরিতে বিদ্যুৎ লোডশেডিংয়ের দেকা দেয় তখন মেশিনে অর্থাৎ প্রোডাকশনে থাকে যে প্রোডাক্টগুলো (ধান) সেগুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। এজন্য বাই প্রোডাক্ট বেড়ে যাচ্ছে। তাতে চালের উৎপাদন খরচ বেশি হচ্ছে।

বিদ্যুৎ সংকটের বিষয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম জানান, আমাদের চাহিদা ১৮০ মেগাওয়াট। গত দুয়েক সপ্তাহ ধরে চাহিদার বিপরীতে ৪০ কিংবা ৫০ শতাংশ বিদ্যুৎ পাচ্ছি। এ অবস্থা কতদিন থাকবে তা জানা নেই।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, চালকলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে মিটিং করেছি। আশা করছি, দ্রুতই সমাধান দিতে পারব। চালের উৎপাদন অব্যাহত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

1

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

2

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

3

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

4

জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

5

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

7

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

8

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

9

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

10

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

সিরাজগঞ্জে এক জমিতে ৪ সবজির চাষ

13

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

14

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

15

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

16

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

17

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

18

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

19

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

20